ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ৫:১৫:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী নিহত

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার

মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপাণ্ডে

মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপাণ্ডে

সড়ক দুর্ঘটনায় মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপাণ্ডে ও তার প্রেমিক নিহত হয়েছেন।  সোমবার ভারতের গোয়ায় এ দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া। 

আগামী মাসে প্রেমিক শুভম দাদগেরের সঙ্গে বাগদান হওয়ার কথা ছিল ঈশ্বরী দেশপাণ্ডের। গত বুধবার দুজন ছুটি কাটাতে গিয়েছিলেন গোয়ায়।
 
সেখান থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় শিকার হয়ে তারা প্রাণ হারান।  সোমবার ভোরে আরপোড়া এবং হাদফাদে গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারায় তাদের গাড়ি। এরপর ওই গাড়িটি বগা ক্রিকের মোহনায় গিয়ে পড়ে। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।