ভয়ে কাঁপছেন সানি লিওন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
পোশাক নিয়ে ভয় পাচ্ছেন সানি লিওনি! যে মেয়ে সাহসী জীবনযাপন করেন। নীল ছবি থেকে বলিউডে পা দিয়ে নানা বিতর্ক, কটাক্ষের মুখে পড়েন, সেই মেয়ে সামান্য পোশাক নিয়ে ভয় পাচ্ছেন! হ্যাঁ, এমনটাই অবস্থা সুন্দরীর। আর একথা নিজের মুখেই স্বীকার করেছেন সানি।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। কাণ্ডটা হল, ইতিমধ্যেই কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নজর কেড়েছেন বলিউড নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন, সারা আলি খান, মৌনি রায়, উর্বশী রাউতেলারা। সেই তালিকায় এবার প্রথমবার নাম লিখিয়েছেন সানি। এত বড় আয়োজনে নিজেকে ঠিক করে মেলে ধরতে পারবেন কিনা, তা নিয়ে প্রথম থেকেই দুশ্চিন্তায় ছিলেন তিনি। তবে ফ্রান্সে পৌঁছতেই এবং বিশেষ করে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট দেখতেই একেবারে কেঁপে ঝেঁপে অস্থির সানি।
সম্প্রতি জনপ্রিয় ফিল্ম সমালোচক অনুপমা চোপড়াকে এক সাক্ষাৎকার দিতে গিয়ে সানি জানালেন, ‘এই প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে এসেছি। এতটাই টেনশনে যে কি বলব। টেনশনের চোটে তো ফ্লাইটই মিস করছিলাম। আসলে, সবাই কত সুন্দর সুন্দর পোশাক পরে রেড কার্পেটে আসছে। তাই নিজের পোশাক নিয়ে একটু চিন্তায় আছি। রেড কার্পেট নিয়ে তো ভয় পাচ্ছি খুব। জানি না সব কিছু সামলাতে পারব কিনা।’
সানি নিজের ছবি ‘কেনেডি’র প্রচারেই মুম্বই থেকে কান চলচ্চিত্র উৎসবে উড়ে গিয়েছেন। সঙ্গে অবশ্য রয়েছেন তার স্বামী ড্যানিয়েল। ভয়ে ভয়ে থাকলেও, কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট নিয়ে বেশ উচ্ছ্বসিত সানি। সূত্র: সংবাদ প্রতিদিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি










