মক্কার সেই শিশু হজযাত্রীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ এএম, ১৩ জুন ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাবা মায়ের সঙ্গে পবিত্র হজ পালন করতে এসেছিল ছোট্ট শিশু ইয়াহিয়া মোহাম্মদ রমদান। হজের আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম গালফ নিউজ গতকাল বুধবার (১২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। মিসরের কাফর আল শেখ প্রদেশে ইয়াহিয়ার বাড়ি।
বাবা মায়ের সঙ্গে সৌদিতে বসবাসকারী এই ইয়াহিয়ার ছবি কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে তার মা। ছবিতে দেখা যায় শিশুটি পবিত্র কাবাতে ইহরাম পরে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে হাসছে। ছবিটি মন কেড়েছিল নেটিজেনদের। পরবর্তীতে এই ছবিটি ছড়িয়ে যায় নেটদুনিয়ায়।
ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা যাচাই করতে পারেনি গালফ নিউজ। মক্কার একটি ভবনের ছাদ থেকে পড়ে ইয়াহিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে দাবি করলেও মধ্যপ্রাচ্যের অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, অতিরিক্ত গরমে হিটস্ট্রোক হয়ে ইয়াহিয়ার মৃত্যু হয়েছে।
গালফ টুডে নামের একটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ইয়াহিয়ার পরিবার জানিয়েছে, ইয়াহিয়ার পরিবার যখন হজের আনুষ্ঠানিকতা পালন করছিল তখন কাবায় তার মৃত্যু হয়। কারণ, সেখানে যে গরম ছিল তা সে সহ্য করতে পারেনি।
মক্কায় মৃত্যু হওয়া ইয়াহিয়াকে জানাজা শেষে মক্কাতেই সমাহিত করা হয়েছে। সৌদিতে এবার যেসব হজযাত্রীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে ইয়াহিয়া মোহাম্মদ রমদান সবচেয়ে কম বয়সী।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা






