মধুপুরে সাড়া জাগিয়েছে ‘ট্রেন স্কুল’
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ১০:২৪ পিএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
টাঙ্গাইলের মধুপুর উপজেলার দিগরবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন স্কুল নয়, চলন্ত ট্রেন। ট্রেন থেকে নামছেন যাত্রীরা। কিন্তু এ যাত্রী সে যাত্রী নয়। কোমলমতি এ যাত্রীদের গন্তব্য আলোর পথে। এরা যেন আলোর দিশারী। বই, খাতা ও কলম হাতে দেশের ভবিষ্যতের দিকে রওনা হয়েছে এ যাত্রীরা। ঠিক ট্রেনের আদলে রং করা হয়েছে তাদের এ জ্ঞানালয়। এ প্রাথমিক বিদ্যালয়টি এখন জেলার ‘ট্রেন স্কুল’। বিদ্যালয়ের স্লিপ অনুদানের টাকায় করা হয়েছে এমন শৈল্পিক আয়োজন।
প্রধান শিক্ষক তারেকুল ইসলাম নিজ হাতে রেল গাড়ির মত করেছেন বিদ্যালয়ের শ্রেণিকক্ষের দেয়াল। তাকে সহযোগিতা করেছেন বিদ্যালয়ের পিয়ন শাহিন আলম।
দিগরবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কথা হয় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর সাথে। তারা জানান, বিদ্যালয়টি ট্রেনের মত করে রং করায় পুরো উপজেলা জুড়ে সাড়া জাগিয়েছে। নজর কেড়েছে সকলের। অনেকেই দিগরবাইদে আসেন বিদ্যালয়টি দেখতে। বিদ্যালয়টি দেখে মুগ্ধ হয়ে ফিরেন তারা।
দর্শনার্থী রূপালী আক্তার ও আব্দুস ছামাদ জানান, বিদ্যালয়টি দেখে খুব ভালো লেগেছে এবং মুগ্ধ হয়েছি। পঞ্চম শ্রেণির ছাত্র মোখছিদুল আলম রাফি বলেন, আমাদের এ ট্রেন স্কুলের অনুভূতি খুব মজা লাগে। সহকারি শিক্ষক রোকসানা খাতুন ও উম্মে সালমা জানান, আমাদের প্রধান শিক্ষক তারেকুল ইসলাম অনেক যত্ন করে দেয়ালে রং করেছেন। যার জন্য এলাকাবাসীসহ অনেকেরই প্রশংসা পাওয়া যাচ্ছে।
স্কুল বিষয়ে প্রধান শিক্ষক তারেকুল ইসলাম জানান, কবি শামসুর রাহমানের বিখ্যাত কবিতা ‘ট্রেন’ এর বাস্তব চিত্র শিক্ষার্থীদের বোঝানোর জন্যই আমি বিদ্যালয়টি ট্রেনের মত করে রং করেছি। কোমলমতি শিক্ষার্থীরা যাতে করে মজা পেয়ে লেখাপড়ায় মনযোগী হতে পারে সেই চিন্তা থেকেই বিদ্যালয়টি ট্রেনের মত আকর্ষণীয় করে সাজানো হয়েছে। তিনি আরো জানান, এ ব্যাপারে জেলা ও উপজেলা শিক্ষা বিভাগ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী সার্বিক সহযোগিতা করেছেন।
মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.এইচ.এম রেজাউল করিম জানান, আমাদের বিদ্যালয় আমরা গড়ব স্লোগানে বিদ্যালয় আকর্ষণনীয় করে সাজাতে উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে ওই বিদ্যালয়টি রং করে ট্রেনের আদলে করা হয়েছে। যা ইতিমধ্যে সকলের নজর কেড়েছে।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য


