মধ্যপ্রাচ্যে করোনার হানা, মৃতের সংখ্যা বাড়ছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
মধ্যপ্রাচ্যে করোনার হানা, মৃতের সংখ্যা বাড়ছে
এশিয়া, ইউরোপ ছাড়িয়ে এবার মধ্যপ্রাচ্যে হানা দিয়েছে করোনাভাইরাস। ইরানে এ ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া লেবানন ও ইসরায়েলে করোনাভাইরাস ঢুকে পড়েছে বলে জানিয়েছে দেশগুলোর স্বাস্থ্য কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ২ হাজার ৩৬০ জন মারা গেছে। যার মধ্যে চীনের মূল ভূখণ্ডে ২ হাজার ৩৪৫ জন আর চীনের বাইরে ১৫ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া কেবল চীনেই ৭৬ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, ইরানে ১৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। লেবাননে শনাক্ত প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ইরান ভ্রমণ করে গিয়েছিলেন। ৪৫ বছর বয়সী ওই নারী ইরানের কোম মহানগর থেকে লেবাননে যায়।
এদিকে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে ইরানের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ইরান থেকে আসা কুয়েতি নাগরিকদের কোয়ারেন্টাইন করে রাখা হবে বলেও জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে।
এ ছাড়া ইরানি নাগরিক, ইরানে থাকার অনুমতি আছে এবং ইরান থেকে বিদেশি পর্যটকদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে এখন করোনা আতঙ্ক বিরাজ করছে।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে সংক্রমণ ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বেশ কয়েকটি দেশ।
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








