ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৮:৪৭:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

মধ্যে রাতে ঝড়ে লণ্ডভণ্ড দুই শতাধিক ঘরবাড়ি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২২ পিএম, ১৮ মে ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মধ্যে রাতের ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের অধিকাংশ গ্রামে বলে জানিয়েছে ইউপি চেয়ারম‍্যান মানিক উদ্দিন।

মঙ্গলবার দিবাগত রাত সারে ৩টার দিকে উপজেলায় প্রচণ্ড ঝড় শুরু হয়।

প্রায় ঘণ্টাব্যাপী চলমান ঝড়ে গাছপালা উপড়ে পড়ে ঘরবাড়ি ও দোকানপাট। ঝড়ের তাণ্ডবে অনেকের ঘরের চাল দুমরে মুচরে গিয়েছে। এছাড়া ঝড়ো হাওয়ার সঙ্গে প্রচন্ড বৃষ্টিতে কৃষকের উঠতি ফসল বোরো ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তীব্র বাতাসে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হওয়ায় উপজেলাজুড়ে বিদ‍্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

সরেজমিনে উপজেলার দেওয়ানের খামার কামাত আঙ্গারিয়া, বাগভান্ডার, সোনাতুলী, পশ্চিম ছাট গোপালপুর, চর ভূরুঙ্গামারী, পাইকেরচড়া ও ইসলামপুর গ্রাম ঘুরে দেখা গেছে, মধ্যে রাতের ঝড়ের তাণ্ডবে বিভিন্ন জাতের বড় বড় গাছ উপড়ে পড়েছে। ভেঙ্গে গেছে সুপারিগাছসহ বিভিন্ন গাছপালা। উড়ে গেছে টিনের চাল। ভেঙ্গে গেছে কাঁচা ঘরবাড়ি।

ঝড়ে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আব্দুল গাফফার এর বসত ঘরের ওপর বড় একটি কদম গাছ ভেঙ্গে পড়ে পুরো ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ইউনিয়নের কামাত আঙ্গারি গ্রামের বাবুল হোসেন বাবলু জানান, তার বৃদ্ধ মায়ের থাকার ঘরের উপর একটি বড় গাছ উপড়ে পড়েছে। অল্পের জন‍্য প্রাণে রক্ষা পেয়েছেন তার মা।

সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিম ও শিউলি বেগম দম্পতি বলেন, একমাত্র থাকার টিনসেট ঘরটি ঝড়ে উড়ে গেছে। এখন সন্তানদেরকে নিয়ে খোলা আকাশের নিচে আমরা।

ওই ইউনিয়নের মোহাম্মদ আলি, সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক, আব্দুল সামাদ আবুল হোসেন, শাহ আলী, সৈয়দ আলী ও মরিয়ম বেগম মান্নানসহ আরো অনেকের ঘর-বাড়ির ব‍্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও উপজেলার অন্য ইউনিয়নগুলোতে ঘরবাড়ি ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষয়-ক্ষতি নির্ধারণের কাজ চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।