ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১০:২২:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো কোয়ার্টার ফাইনালে ফ্রান্স শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি

মন্ত্রী-সচিবসহ দ্বিতীয় দিনে টিকা নিলেন ৫৪২ জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩১ এএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার পাঁচটি হাসপাতালে দ্বিতীয় দিনে দুজন প্রতিমন্ত্রীসহ ৫৪১ জনকে করোনাভাইরাসের টিকা দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টিকার প্রয়োগ শুরু হয়।

জানা গেছে, দ্বিতীয় দিনের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৯৮ জন টিকা নিয়েছেন। এর ভেতর ভিআইপিদের মধ্যে নেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, তথ্য সচিব খাজা মিয়া। এছাড়াও ডাক্তারদের মধ্যে নেন ১৪২ জন, নার্স ৪, অন্যান্য ৪৮।

অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছেন ১২০ জন। সেখানে ভিআইপিদের মধ্যে টিকা নেন সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ। ডাক্তার চারজন, নার্স ৭, অন্যান্য ৪৮।

আর ৬৫ জনকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা দেয়া হয়েছে। এদের মধ্যে চিকিৎসক ১২ জন, নার্স ৫ জন ও অন্যান্য ৪৮ জন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন ১০০ জন। এদের মধ্যে পুরুষ ৫৯ জন ও নারী ৪১ জন। ডাক্তার ৫০, নার্স ১৩ ও অন্যান্য ৩৭।

কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে টিকা নিয়েছেন ৫৮ জন। এদের মধ্যে ৩৮ জন চিকিৎসক, নার্স ৩, অন্যান্য ১৭।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি দেখতে গিয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, উৎসবমুখর পরিবেশে টিকা দেয়া হচ্ছে।

এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং কারো পার্শ্বপ্রতিক্রিয়ার কথা শোনেননি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়