মমতা ‘রক্তখেকো রাক্ষসী’: কঙ্গনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ৮ মে ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
হিংসাত্মক পোস্ট দেওয়ার জন্য টুইটার থেকে সাসপেন্ড করা হয়েছে বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। তার পরও থেকে থেকে বিস্ফোরক মন্তব্য করে চলেছেন তিনি। টুইটার ছেড়ে তার অবলম্বন ইনস্টাগ্রাম। সেখানে ভেসে উঠছে কু-কথার বন্যা।
গত শনিবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরদিন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একের পর এক পোস্ট করে চলেছেন কঙ্গনা। সেই ধারাবাহিকতায় এবার মমতাকে সরাসরি ‘রাক্ষসী’ বলে বিতর্কিত মন্তব্য করে বসলেন ‘কুইন’ খ্যাত অভিনেত্রী।
প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে পোস্ট করতে থাকেন কঙ্গনা। এরপর শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিতে নায়িকা পোস্ট করেছেন তার বিরুদ্ধে করা এফআইআরের কপি। এই ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন, ‘রক্তখেকো রাক্ষসী মমতা তার শক্তি দিয়ে আমাকে চুপ করাতে চাইছেন।’
কঙ্গনার অভিযোগ, ভোট পরবর্তী সহিংসতায় পশ্চিমবাংলায় প্রতিদিনই তৃণমূলের বিরোধী দলের কর্মীদের মৃত্যু হচ্ছে। হামলা চলছে বাড়িতেও। মমতার রাজত্বে হিন্দুদের গণহত্যা হচ্ছে। এই বলে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলেন অভিনেত্রী।
এদিকে, মমতাকে এভাবে আক্রমণ করায় সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। কঙ্গনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত। গত বৃহস্পতিবার বিধাননগর থানায় সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি।
সেই ছবিই নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন কঙ্গনা। সঙ্গে সহিংসতার কিছু ছবিও পোস্ট করেন। এছাড়া এদিন গান্ধীমূর্তির পাদদেশে সহিংসতার প্রতিবাদ করায় বিজেপি রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি ও নব নির্বাচিত বিধায়ক অগ্নিমিত্রা পালকে আটক করা হয়। করোনা বিধি লঙ্ঘন করার অপরাধে আটক হন তারা। এর বিরুদ্ধেও গর্জে ওঠেন কঙ্গনা।
মনে করা হচ্ছে, কঙ্গনার এ ধরনের পোস্ট পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক অশান্তি বাড়িয়ে দিতে পারে। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে তার এ ধরনের মন্তব্য আগুনে ঘি ঢালার মতোই ঘটনা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন অভিনেত্রীর কাছ থেকে এটা আশা করা যায় না বলে মত তৃণমূলের একাংশের।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী





