ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৬:৪০:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

মমতাজের ফেসবুক আইডি হ্যাক করেছে দুর্বৃত্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য মমতাজ বেগমের ফেসবুক আইডি হ্যাক করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা করেছেন মমতাজ। খুব দ্রুত আইডি ফিরে পাবেন বলে আশা করছেন তিনি।

জানা গেছে, গতকাল রোববার রাত ৩টা থেকে ৪টার মধ্যে আইডিটি হ্যাক করা হয়েছে। এ ব্যাপারে সিঙ্গাইর থানায় মামলা করা হয়েছে। 

মমতাজ বেগম বলেন, এটি একটি বিব্রতকর ঘটনা। আশা করছি, পুলিশি ব্যবস্থায় দ্রুত ফেসবুক আইডি ফিরে পাবো।

উল্লেখ্য, ৩০ জানুয়ারি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ বেগম। তিনি দুই লাখ ৭৮ হাজার ৮১৬ ভোট পেয়েছেন।