মর্ত্য থেকে মহাকাশে পৌঁছে গেলেন শ্রাবন্তী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৩ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নামে রাখা হল তারার নাম। খবরটি নিজেই জানিয়েছেন নায়িকা। তবে শ্রাবন্তী নিজেই নিজেকে এই উপহার দিলেন নাকি অন্য কেউ তার নামে তারার নাম রাখলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। এ নিয়ে কোনও মন্তব্যও করেননি এই অভিনেত্রী।
জানা গেছে, গত ১৩ অগাস্ট ছিল শ্রাবন্তীর জন্মদিন। জীবনের নতুন বছরে পা রেখে এক অভিনব উপহার এলো অভিনেত্রীর ঝুলিতে। ইনস্টাগ্রামে তিনি লেখেন, এবার থেকে লিও নক্ষত্রপুঞ্জে একটি তারা আমার নামেও থাকছে। আন্তর্জাতিক স্টার ডিরেক্টিরিতে শ্রাবন্তী নামে এটির নাম নথিভুক্ত করা হলো।
তবে শুধু কথার কথা নয়, নিজের নামে তারার নামকরণের প্রমাণ হিসাবে মেলা সার্টিফিকেটও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন শ্রাবন্তী।
এদিকে, ওয়েবসাইট থেকে শ্রাবন্তীর নামে এই তারাটি কেনা হয়েছে, সেখান থেকে জানা যাচ্ছে, ভারতীয় মুদ্রায় ৫-৭ হাজার টাকায় নাকি যে কেউ এমন তারা কিনতে পারেন!
প্রসঙ্গত, ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে বিজেপি-তে যোগ দেন শ্রাবন্তী। ওই সময়ে মমতাকে উদ্দেশ্য করে এক টুইটে শ্রাবন্তী লিখেছিলেন, ‘যাদের মাথা গোঁজার কোনও ঠাঁই নেই, তাদের কাছে ট্যাব কেনা বিলাসিতা নয় কী? আম্ফানের ঝড়ে উড়ে গেছে চাল। কেন্দ্র থেকে ক্ষতিপূরণ এলেও তা পৌঁছায়নি ক্ষতিগ্রস্তদের হাতে। এটাই পিসির উন্নয়ন।’
বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী। কিন্তু তৃণমূল প্রার্থী পার্থ চ্যাটার্জির কাছে ৫০ হাজারের বেশি ভোটে পরাজিত হন শ্রাবন্তী। পরে এক টুইটে বিজেপি ছাড়ার ঘোষণা দেন এই অভিনেত্রী। এখন শুভ্রজিৎ মৈত্রর 'দেবী চৌধুরানি' ছবিতে কাজ করেছেন শ্রাবন্তী। এ ছাড়াও জিতু কমলের সঙ্গে 'বাবুসোনা' ছবির শ্যুটও শেষ করেছেন তিনি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










