মলদোভার কিছু চ্যানেল মুছে ফেলতে বলেছিল ফ্রান্স
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মলদোভার কিছু টেলিগ্রাম চ্যানেল সেন্সর করতে পরোক্ষভাবে প্রস্তাব দেয় ফ্রান্সের গোয়েন্দা সংস্থা—এমনই অভিযোগ আনলেন টেলিগ্রাম মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা ও বিলিয়নিয়ার পাভেল দুরভ। জানান, এর বিনিময়ে তার ফ্রান্সে চলমান মামলায় সহায়তা করার আশ্বাস দেয় সংস্থাটি।
রোববার (২৮ সেপ্টেম্বর) মলদোভায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পক্ষে থাকা সরকারের বিপরীতে প্রভাব বিস্তার করছে রাশিয়া-সমর্থিত বিরোধী দল।
দুরভ বলেছেন, প্যারিসে আটকে থাকার সময় এক মধ্যস্থতাকারীর মাধ্যমে তাকে অনুরোধ করা হয় কিছু চ্যানেল সরিয়ে দিতে। যদিও টেলিগ্রামের নিয়ম ভঙ্গকারী কয়েকটি চ্যানেল তিনি নিজেই সরিয়েছেন। তবে ফরাসি গোয়েন্দাদের ওই প্রস্তাবকে তিনি “অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেছেন।
তিনি আরও দাবি করেন, যদি ফরাসি সংস্থা সত্যিই বিচারকের সঙ্গে যোগাযোগ করে থাকে, তবে এটি আদালতের প্রক্রিয়ায় হস্তক্ষেপের শামিল। আর যদি মিথ্যা দাবি করে থাকে, তবে এটি তার আইনি পরিস্থিতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, দুরভ রোমানিয়ার নির্বাচনকেও ঘিরে একই ধরনের অভিযোগ করেছিলেন।
২০২৪ সালে ফ্রান্সের বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন দুরভ। বর্তমানে তিনি সেখানেই বিচারাধীন অবস্থায় রয়েছেন। ফরাসি কর্তৃপক্ষের অভিযোগ, টেলিগ্রামের মাধ্যমে সংগঠিত অপরাধে সহায়তা করা হচ্ছে। তবে দুরভ অভিযোগগুলোকে “আইনগত ও যৌক্তিকভাবে হাস্যকর” বলে উড়িয়ে দিয়েছেন।
টেলিগ্রাম বর্তমানে বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী নিয়ে রাশিয়া, ইউক্রেনসহ সাবেক সোভিয়েত অঞ্চলে অত্যন্ত প্রভাবশালী একটি প্ল্যাটফর্ম।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬






