মহাকাশে সুনীতার দ্বিতীয় অভিযান
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:১৯ পিএম, ২০ আগস্ট ২০১৮ সোমবার
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সুনীতা ইউলিয়ামস মহাকাশে কাটিয়েছিলেন ৩২১ ঘন্টা। সেই মহাকাশ যাত্রার পর পেরিয়ে গেছে বেশ অনেক বছর। সুনীতার ইচ্ছে ছিল আবারও মহাকাশ পাড়ি দিবেন। ক্ষণিকের জন্য নয়, দীর্ঘ সময়ের জন্য। অবশেষে সুনিতার সে আশা পূরণ হতে যাচ্ছে। ২০১৯ সালে আমেরিকা থেকে পাঠানো মহাকাশযানে আবারও উড়াল দিচ্ছেন ৫২ বছর বয়সী এই নারী মহাকাশচারী।
নাসার নিজস্ব ফেরি যান শেষবার যাত্রা করেছিল ২০১১ সালে। এরপর থেকে গত সাত বছরে প্রতিবারই রুশ মহাকাশযান সোয়ুজে চেপে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে পাড়ি দিয়েছেন মার্কিন নভোচারীরা। আট বছর পর আবারও নিজ দেশের যানে মহাকাশে মানুষ পাঠাবে আমেরিকা। যাবেন নয় মার্কিন নাগরিক। যার মধ্যে সুনীতাও আছেন।
মহাকাশে বাণিজ্যিক সংস্থা বোয়িং ও স্পেসএক্সের তৈরি দুটি যান পাঠাবে নাসা। মহাকাশযান দু`টির নাম বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার এবং স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলস। ২০১৯ সালের শেষে যাত্রা করবে মহাকাশযান দুটি।
নাসা জানিয়েছে, তাদের আট মহাকাশচারী ও এক অবসরপ্রাপ্ত মাহাকাশচারী থাকছেন যান দু`টিতে। ৫২ বছরের সুনীতা থাকছেন বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনারএ। এটিকে অ্যাটলাস ৫ রকেটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে পাঠানো হবে। সুনীতার সঙ্গে থাকছেন জোস ক্যাসাডা। সাবেক মহাকাশচারী ও বর্তমানে বোয়িংয়ের শীর্ষকর্তা ক্রিস্টোফার ফার্গুসনও থাকছেন তাদের সঙ্গে।
স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলস এ থাকছেন রবার্ট বেনকেন ও ডগলাস হার্লে। এটিকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে কেনেডি স্পেস সেন্টার থেকে পাঠানো হবে। নয়জন মহাকাশচারীর জন্য নতুন স্পেসস্যুট বানানোর পাশাপাশি লঞ্চপ্যাডগুলোর আধুনিকীকরণও করছে ওই বাণিজ্যিক সংস্থা দু`টি।
সূত্র: এনডিটিভি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






