মা-ভাইবোনের পর ভেসে উঠল সেই তাসফিয়ার লাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরীতে নদীতে ট্রলারডুবির ঘটনায় মা ও ভাইবোনের পর এবার ভেসে উঠেছে শিশু তাসফিয়ার লাশ।
মঙ্গলবার সকাল ৮টায় ধলেশ্বরীতে তার লাশ ভেসে ওঠে।
এর আগে তাসফিয়ার মা ও বড়ভাই বোনসহ ৯ জনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।
তাসফিয়া (দুই বছর) ফতুল্লার চরমধ্যনগর এলাকার সোহেল মিয়ার শিশুকন্যা।
গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় সোহেল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তার বড় মেয়ে তাসমিন আক্তার (২০), ছেলে তাসমিম (৫) ও তাসফিয়াকে নিয়ে আত্মীয়র বাসায় যেতে ধলেশ্বরী নদী পার হতে ট্রলারে ওঠেন। ওই সময় ঘন কুয়াশায় ট্রলারটি মাঝ নদীতে গিয়ে এমভি ফারহান-৬ লঞ্চের সামনে গিয়ে ধাক্কা লাগলে ডুবে যায়। এতে ট্রলারটিতে প্রায় ৪০-৪৫ যাত্রী ছিল। অনেকেই তখন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও সোহেল মিয়ার পরিবারের চারজনসহ ১০ জন নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ধলেশ্বরীর গভীরতা ৮০ ফুট। তাই শীতে পানি ঠাণ্ডা থাকায় লাশ ভেসে উঠতে সময় লেগেছে।
তিনি আরও জানান, ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। ডুবুরিরাও ধলেশ্বরীর পচা দুর্গন্ধযুক্ত পানিতে নেমে বেশি সময় থাকতে পারে না। আর ময়লার কারণে এ পানির নিচে কিছুই দেখা যায় না। এ জন্য উদ্ধারকাজে বিঘ্ন হয়েছে।
উল্লেখ্য, এমভি ফারহান-৬ লঞ্চের চালক, মাস্টার ও সুকানিসহ তিনজনকে পুলিশ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করেছে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



