ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ২০:০৯:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

মা হচ্ছেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ৪ মার্চ ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রথম সন্তানের মা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। আজ বৃহস্পতিবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেবি বাম্পের একটি ছবি পোস্ট করেছেন শ্রেয়া।

ছবির ক্যাপশনে এই সংগীতশিল্পী লিখেছেন, ‘আমাদের সন্তান শ্রেয়াদিত্য আসছে। আপনাদের সঙ্গে খবরটি ভাগাভাগি করতে পেরে শিলাদিত্য ও আমি খুবই শিহরিত। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ প্রয়োজন।’

প্রসঙ্গত, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ছোটবেলার বন্ধু শিলাদিত্যের সঙ্গে ঘরোয়া পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন শ্রেয়া ঘোষাল। বিয়ের ৬ বছর পর তাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। সূত্র- জি নিউজ


-জেডসি