মা হলেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১০ পিএম, ২৬ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মা হলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। বৃহস্পতিবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, সন্তান ও মা সুস্থ রয়েছেন। জানা গিয়েছে, নুসরাতকে ওটিতে নিয়ে যাওয়ার সময় পাশেই ছিলেন যশ দাশগুপ্ত। বুধবার রাতে যশের হাত ধরেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরাত, এদিনও সকাল থেকেই হাসপাতাল চত্বরে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির হাই প্রোফাইলরাও। নিরাপত্তা ছিল বেশ আঁটসাঁট।
বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার পর হাসপাতালে পৌঁছান নুসরাত। হাসপাতালে যাওয়ার আগে রাত ৮টা নাগাদ নিজের বালিগঞ্জের ফ্ল্যাট থেকে বের হয়ে যশ দাশগুপ্তের বাড়িতে যান অভিনেত্রী। সেখান থেকে হবু মাকে নিয়ে পার্ক স্ট্রিটের হাসপাতালে পৌঁছন যশ। অভিনেতা নিজেই ড্রাইভ করে নুসরাতকে হাসপাতালে নিয়ে আসেন।
এদিকে বৃহস্পতিবার সাত সকালেই হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন নুসরাত। দু-চোখে হবু সন্তানের প্রতীক্ষা। অভিনেত্রীর বার্তা- ‘Faith Over Fear’। হ্যাঁ, ভয় নয় বিশ্বাসের উপরই আস্থা রাখছেন নুসরাত জাহান। সকাল সকাল পজিটিভিটির বার্তা উঠে আসে নুসরাতের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়। ছবিতে একদম মেকআপহীন লুকে ধরা দিয়েছিলেন নুসরাত, তবে তার মাতৃত্বকালীন দ্যুতি ফেটে পড়ে। ছবির ব্যাকগ্রাউন্ডে সাদা পর্দা এবং একটি দরজা ফুটে উঠেছ। ছবিতে ক্যাজুয়াল টি-শার্টে দেখা মিলে নুসরাতের।
তবে নুসরাত জাহানের মা হওয়ার পুরো জার্নিটা মোটেও সহজ ছিল না। বিতর্ক সঙ্গে নিয়েই কেটেছে তার মাতৃত্বকালীন সময়। তবুও নিজেকে শক্ত রাখেন নুসরাত। প্রতিটা মুহূর্ত নিজেকে ভাল, খুশি রাখার চেষ্টা করে গিয়েছেন তিনি। সমালোচনার উত্তর দেননি। উল্টো, তিনি যে নিজের মতো করে জীবন বাঁচার শপথ নিয়ে ফেলেছেন তার ইঙ্গিত দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় করা নানা পোস্টের মধ্যে দিয়ে। আর এখন তো স্বপ্নপূরণ। যার জন্য অধীর অপেক্ষায় বসে ছিলেন নুসরাত, সেই ফুটফুটে সন্তান তার কোলে।
নুসরাতের সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর নানা রকমের প্রশ্ন ওঠে। তবে আপাতত নুসরাত ও যশ-সহ গোটা টলিপাড়াই সুখবরের অপেক্ষায় রয়েছে। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই যশের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। নিজেরা মুখ না খুললেও নেটিজেন জানে, দুজনেই পরস্পরের খুব ঘনিষ্ঠ। সম্প্রতি প্রকাশ্য রাস্তায় গর্ভবতী নুসরাতের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে যশকে। এছাড়াও বিগত কয়েকদিনে এক সঙ্গে অনেকটাই সময় কাটিয়েছেন নুসরাত ও যশ। যশের সঙ্গে একসঙ্গে ছবি না দিলেও যশের পোষ্য কুকুরকে নিয়ে সময় কাটাতে দেখা গিয়েছে নুসরাতকে।
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










