ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ০:৩৬:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

মা হলেন কোলকাতার অভিনেত্রী কনীনিকা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২০ এএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

মা হলেন কোলকাতার জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। বুধবার সকালেই কনীনিকা ও সুরজিৎ হরির পরিবারে এসেছে এই ছোট্ট অতিথি। বেজায় খুশি বন্দ্যোপাধ্যায় ও হরি পরিবার। খুশি বন্ধু ও নাট্য জগতের বন্ধুরাও।

কনীনিকার স্বামী ব্যবসায়ী তথা প্রযোজক সুরজিৎ হরির আগের পক্ষের একটি পুত্র সন্তান রয়েছে, নাম দ্রোণ।

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে মা হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধুরা।

গত মাসেই অভিনেত্রী মিডিয়াকে জানিয়েছিলেন চিকিৎসকরা তাকে জুন মাসেই ডেলিভারির কথা বলেছেন। নতুন মা কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের জন্য রইল অনেক শুভেচ্ছা।