মা হলেন পিয়া জান্নাতুল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া (পিয়া জান্নাতুল) পুত্র সন্তানের মা হয়েছেন। রোববার বিকাল ৩টা ৪৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। পিয়ার মা মাহবুবা চৌধুরী গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
মাহবুবা চৌধুরী বলেন, বর্তমান মা ও ছেলে দু’জনই ভালো আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।
গর্ভাবস্থায় বেশ আলোচনায় ছিলেন পিয়া। গর্ভকালের ৩০ সপ্তাহ পার করেও নিজেকে ‘ফিট’ রাখতে নিয়মিত জিম করেন এ মডেল। এমনকি ফটোশ্যুটও করেছেন নিয়মিত। বিশেষ এই দিনগুলোতে নিজের উচ্ছ্বাস প্রকাশও করেন নিয়মিত।
গত অক্টোবরে ‘বেবি বাম্পের’ ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করে ভক্ত ও শুভাকাক্ষীদের সুখবর জানান পিয়া। এই সময়টায় কীভাবে নিজের যত্ন নিচ্ছেন, সে কথা জানাতে জিমে গিয়ে শরীরচর্চার একটি ভিডিও তিনি প্রকাশ করেছেন গত ৭ ডিসেম্বর।
ভোগ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের জন্য ২০১৬ সালের অক্টোবর সংখ্যার ‘কভার গার্ল’ হওয়া জান্নাতুল একজন আইনজীবীও। বড়পর্দায় তার অভিষেক ঘটে ২০১২ সালে মুক্তি পাওয়া ‘চোরাবালি’ সিনেমায়। পরে ‘স্টোরি অব সামারা’ ও ‘গ্যাংস্টার রির্টানস’ চলচ্চিত্রেও দেখা যায় তাকে। ২০১৪ সালে ফারুক হাসান সামীরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন পিয়া।
ইনস্টাগ্রামে সক্রিয় এই তারকা সেখানেও ছবি এবং ভিডিও প্রকাশ করে চলেছেন নিয়মিত। এই সময়ের অভিজ্ঞতা নিয়ে সামাজিক মাধ্যমে জান্নাতুল বলেন, মা হওয়ার এই যাত্রা এক সাহসী পদক্ষেপ।
-জেডসি
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










