মা হাসপাতালে, আদালতে নবজাতক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ এএম, ১৩ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজশাহীর বাঘা উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন নারী সন্তান প্রসব করেছেন। তবে সন্তান প্রসব নারী নিজের পরিচয় বলতে না পারায় সদ্য ভূমিষ্ঠ নবজাতককে আদালতে পাঠানো হয়।
মঙ্গলবার (১৩ জুন) বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১২ জুন) বিকেলে শিশুকে রাজশাহী নারী ও শিশু আদালতে পাঠানো হয়। এ সময় আদালত নবজাতককে ছোটমনি নিবাসে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, রোববার (১১ জুন) দুপুরে বাঘা শাহদৌলা সরকারি কলেজের উত্তর দিকের আমগাছ তলায় ওই নারীকে বসে থাকতে দেখেন স্থানীয় গৃহবধূ সাবিনা খাতুন। এ সময় বাঘা বাজারের তুহিন আহম্মেদের বাড়ির গেটের সামনে ওই নারীকে সন্তান প্রসব যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একটি কন্যাসন্তান প্রসব করেন।
গৃহবধূ সাবিনা খাতুন জানান, রোববার বিকেল ৪টায় ওই নারীকে দেখে সুবর্না নামের আরেক গৃহবধূসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক উম্মে হাবিবা পরীক্ষার পর প্রসব ব্যথার যন্ত্রণা বুঝতে পেরে ডেলিভারি রুমে পাঠান। এ সময় সেখানে নার্সের তত্ত্বাবধানে কন্যাসন্তান প্রসব করেন।
বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আসাদ জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন। নিজের ঠিকানা কিছুই বলতে পারেননি। বিষয়টি থানায় অবগত করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন। ইতোমধ্যে ওই নারীর বিষয়ে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও পরিচয় জানা যায়নি। সোমবার বিকেল সাড়ে ৩টায় শিশুকে রাজশাহী আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশক্রমে শিশুকে ছোটমনি নিবাসে রাখা হবে।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল








