মাইক্রোবাসে গারো তরুণী ধর্ষণে তুষার ও লাভলু ১০ দিনের রিমান্ডে
আপডেট: ০১:১৮ পিএম, ২৮ মে ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে গারো তরুণী ধর্ষণের মামলায় গ্রেফতারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে আসামিপক্ষের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে এ আদেশ দেন।
এর আগে আজ দুপুর একটার দিকে এ মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার পরিদর্শক মোহাম্মদ সাজ্জাদ হোসেন আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আদালতে বাদীর পক্ষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, নারীপক্ষ, আইন ও সালিশ কেন্দ্র ও বাংলাদেশ মহিলা পরিষদসহ আরো কয়েকটি সংগঠনের আইনজীবীরা শুনানিতে অংশ নেন।
গত ২১ মে রাতে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে আদিবাসী গারো সম্প্রদায়ের ওই তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনার পর শুক্রবার রাজধানীর ভাটারা থানায় মামলা করেন ওই তরুণী।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ঢাকা ও পটুয়াখালী থেকে এ ঘটনায় জড়িত অভিযোগে আশরাফ খান ওরফে তুষার ও জাহিদুল ইসলাম লাভলুকে আটক করে র্যাব।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করে।
২৮০৫২০১৫ - হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











