মাকে পুলিশি নির্যাতনের প্রতিবাদে কিশোরীর আত্মহত্যা!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ২৫ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজধানীর পল্লবী থানার আদর্শ নগর এলাকায় মাকে বিবস্ত্র করে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মেয়ের আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত কিশোরীর নাম বৈশাখী (১৫)। আর তার মায়ের নাম লাভলী।
সোমবার (২৪ জুলাই) রাত আটটার দিকে কালশি আদর্শ নগর ১১ নম্বর রোডের ২১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর দাবি, ২১ নম্বর চারতলা বাড়িটির মালিক লাভলী। তার বিরুদ্ধে দুটো মাদকের মামলা আছে। মাঝে মধ্যেই পল্লবী থানা পুলিশ ওই বাড়িতে গিয়ে তল্লাশী চালিয়ে টাকা দাবি করে। রোববারও এক লাখ টাকা নিয়ে গেছে পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ, সোমবার (২৪ জুলাই) লাভলীর বাসায় পুলিশ গিয়ে ৫ লাখ টাকা দাবি করে। কিন্তু টাকা না দেওয়ায় তাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। এ সময় পল্লবী থানা পুলিশের সামনেই ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বৈশাখীর মামা সুজন গণমাধ্যমকে বলেন, বিকেল ৫টার দিকে আমার বোন লাভলীর বাসায় গিয়ে তার কাছে কোনো মাদক না পেলেও ইয়াবা দিয়ে ফাঁসানোর ভয় দেখায় পুলিশ। মোটা অংকের টাকা দাবি করে।
তিনি আরও জানান, লাভলী ৫০ হাজার টাকা দিলেও তাকে উলঙ্গ করে নির্যাতন করে পল্লবী থানার এসআই জহির, ওহিদ, আনোয়ারসহ পুলিশের স্থানীয় সোর্সরা। এ দৃশ্য দেখে আমার ভাগ্নি কষ্টে পুলিশের সামনেই আত্মহত্যা করেছে।
এ বিষয়ে পুলিশের একাধিক কর্মকর্তাকে ফোন করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। পল্লবী থানার ওসি মাহফুজুর রহমান ফোন ধরেননি। কিছু জানেন না বলে জানান, ডিউটি অফিসার এসআই মো. মাহফুজ।
অপরদিকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) ফোন রিসিভ করে বলেন, ব্যস্ত আছি এ বিষয়ে পরে কথা বলবো।
ঘটনার পর পুলিশ সদস্যদের আটকে রেখে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেন এলাকাবাসি।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি