মাগুরায় এবার ৬৯৬ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২০ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
মাগুরার চারটি উপজেলায় এবার ৬৯৬ পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয়া দুর্গাপূজা। গত বছর জেলায় দুর্গাপূজা হয়েছে ৭১৪টি মণ্ডপে। এ বছর ১৮টি মণ্ডপ কমেছে।
পূজা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এ উৎসবকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। প্রস্তুত হচ্ছে পূজা মণ্ডপ।
১ অক্টোবর দেবীর বোধন আমন্ত্রণ অধিবাস দিয়ে শুরু হয়ে ৫ অক্টোবর বিজয় দশমী ও সিঁদুর উৎসবের মধ্যে দিয়ে শেষ হবে শারদীয়া দুর্গাপূজা।
মাগুরা জেলা পূজা উৎযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে- মাগুরা সদর উপজেলায় ২৩৪, শ্রীপুর উপজেলায় ১৫২, শালিখা উপজেলায় ১৬১, মহম্মদপুর উপজেলায় ১২৬, পৌরসভার ২৩টিসহ জেলায় মোট ৬৯৬টি মণ্ডপে এবার দুর্গাপূজা হবে।
মাগুরা নতুন বাজার সাহা পাড়ার ছানা বাবুর বটতলা পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক বিকাশ সাহা বলেন, উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দুর্গাপূজার আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে আমাদের।
মাগুরা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু বলেন, জেলায় ৬৯৬টি মণ্ডপে দুর্গাপূজা হবে। গত বছরের থেকে এবছর পূজার সংখ্যা কমেছে। জেলা পূজা উৎযাপনে আমরা সব প্রকার প্রস্ততি গ্রহণ করেছি।
মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, পুলিশের পক্ষ থেকে আনসার, গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবকসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা পূজা মণ্ডপের নিরাপত্তায় থাকবেন।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








