ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২৩:৩৯:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

মাগুরায় ৪০ নারী পেলেন নকশী কাঁথা সেলাইয়ের উপকরণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১১ এএম, ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাগুরায় প্রশিক্ষণ প্রাপ্ত ৪০ নারীকে নকশী কাঁথা সেলাইয়ের উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ উপকরণ বিতরণ করেন। দুই সপ্তাহ প্রশিক্ষণ শেষে সেলাইয়ের কাজে ব্যবহারের জন্য এ উপকরণ দেয়া হয়।

স্বেচ্ছাসেবী সংস্থা ‘অংগন নারী ও শিশু উন্নয়ন সংস্থার’ কলেজ পাড়াস্থ অফিস কার্যালয়ে এ উপকরণ বিতরণ করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সংস্থার নির্বাহী পরিচালক কাজী জেনিস ফারজানা প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, ‘মাগুরা জেলার সুবিধাবঞ্চিত নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের জন্য আয় ও কর্মসংস্থান বৃদ্ধি’কর্মসূচির আওতায়-জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় স্বেচ্ছাসেবী অংগন নারী ও শিশু উন্নয়ন সংস্থা এটি পরিচালনা করছে।