ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১:১৩:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

মাঝআকাশে ঝড়ের কবলে বিমান, অল্পের জন্য রক্ষা পেল ১৭০ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২২ মে ২০২৫ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কাশ্মীরগামী ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝআকাশে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্লাইট নম্বর ৬ই ২১৪২ বিমানটি বুধবার (২১ মে) দেশটির রাজধানী দিল্লি থেকে কাশ্মীরের শ্রীনগরে যাওয়ার পথে এই দুর্ঘটনায় পড়ে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, ঝড়ের তীব্রতায় বিমানের ‘নাক’ অংশ ভেঙে যায়। যদিও বিমানে থাকা যাত্রীরা আতঙ্কিত হলেও পাইলট দক্ষতার সঙ্গে বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শ্রীনগর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান।

ইন্ডিগো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, পাইলট ও ক্রুরা নিয়মমাফিক প্রটোকল অনুসরণ করেন এবং পরে যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। আপাতত বিমানটি গ্রাউন্ডে রাখা হয়েছে এবং পরীক্ষা-নিরীক্ষার পরই পুনরায় উড্ডয়নের অনুমতি দেয়া হবে।

ঘটনাটিকে “সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা” বলে উল্লেখ করেন যাত্রী ওয়াইস মাকবুল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, বিমানের ভিতর আতঙ্কিত যাত্রীরা চিৎকার করছেন এবং প্রার্থনায় মগ্ন রয়েছেন।