মাতৃগর্ভে গুলিবিদ্ধ সেই শিশুটি সিআরপিতে ভর্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ হওয়া আলোচিত শিশু সুরাইয়া এখন ৭ বছরে। তাকে অসুস্থ অবস্থায় ঢাকার সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
সেখানে ১৫দিন ভর্তি রেখে তাকে ফিজিওথেরাপিসহ অন্যান্য চিকিৎসা দেওয়া হবে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে সুরাইয়ার বাবা বাচ্চু ভুইয়া মেয়েকে সিআরপি হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত করেছেন।
সুরাইয়া নতুন বছরে স্কুলে যাওয়া শুরু করলেও অসুস্থতা ও গুলির আঘাতে শারীরিক প্রতিবন্ধকতার কারণে পড়ালেখা বন্ধের উপক্রম হয় বলে পরিবার জানায়।
মাতৃগর্ভে গুলিবিদ্ধ হওয়ার কারণে জন্মের পর থেকেই সুরাইয়ার কোমর থেকে দুই পায়ের নিচের অংশ অনেকটাই চলৎশক্তিহীন। সে হাঁটতে পারে না। ডান চোখ নষ্ট হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন সুরাইয়ার ভাল চিকিৎসা না করালে বাম চোখটিও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
বাবা বাচ্চু ভুইয়ার ছোট একটি চায়ের দোকান ছিলো, এখন সেটাও বন্ধ। সংসারে অভাব অনটন নিত্য দিনের সঙ্গী।
মা নাজমা বেগম বলেন, পরিবারের ছয় সদস্যের সংসার চালাতে নাভিশ্বাস উঠছে তার স্বামীর। তারপর সুরাইয়াকে নিয়ে পড়েছেন অকুল পাথারে। মাগুরা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তিও হয়েছে। শিশু সুরাইয়াকে নিয়ে স্বপ্ন দেখেছেন লেখাপড়া শিখিয়ে মানুষের মত করে গড়ে তুলবেন।
নাজমা বেগম জানান, তার সমবয়সীরা বাচ্চারা এখন দৌঁড়ে বেড়ালেও সুরাইয়া এখন দাঁড়াতেও পারেনা। কেউ দুহাতে ধরে দাঁড় করিয়ে দিলেও ছেড়ে দিলেই সে পড়ে যায়। সুরাইয়ার ডান পাশটিতে জোর কমে যাচ্ছে। ডান হাতে সে কাজ করতে পারেনা। তবে চিকিৎসকেরা বলেছেন তাকে উন্নত চিকিৎসা দিতে পারলে ভালো হয়ে যাবে কিন্তু আমাদের সেই অর্থনৈতিক ক্ষমতা নেই যে তাকে উন্নত চিকিৎসা দেব।
বাবা বাচ্চু ভূইয়া জানান, ২০১৫ সালে ২৩ জুলাই মাগুরা পৌরসভার দোয়ার পাড় এলাকায় দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে মাতৃগর্ভে গুলিবিদ্ধ হয় সুরাইয়া। সফল অস্ত্রপচারে পৃথিবীর আলো দেখে সে। আল্লাহর অশেষ কৃপায় মা ও মেয়ে দুইজনই বেঁচে যায়।
মাগুরা সরকারি পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়া ম্যাডাম বলেন, সুরাইয়া গত ২ জানুয়ারি আমাদের বিদ্যালয়ে ভর্তি হয়। তারপর থেকে সুরাইয়াকে নিয়ে কিছু একটা করার চিন্তা করছি। সেই ভাবনা থেকে মাগুরার সন্তান কাজী বিল্লাল ঢাকায় সমাজকল্যাণে চাকরি করেন। তার সহযোগীতায় ঢাকায় সিআরপিতে ভর্তি করাতে পেরেছি।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন







