ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২২:৩৫:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

মাদক বন্ধের অঙ্গীকার শাহিন আক্তারের

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ এএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

নিজের নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত করার অঙ্গীকার করলেন কক্সবাজার আওয়ামী লীগের নবনির্বাচিত নারী সাংসদ শাহিন আক্তার। বৃহস্পতিবার জাতীয় সংসদে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

সাংসদ শাহিন আক্তার বলেন, ‘মাদক, ইয়াবা ব্যবসাসহ সকল ধরনের অপকর্ম বন্ধ করতে যা যা করণীয়, আমি তাই করবো।’ সংসদের সদস্যদের শপথ শেষে সাবেক  সংসদের সদস্য স্বামী আবদুর রহমান বদিকে পাশে রেখেই তিনি একথা বলেন।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনে বদি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে মাদক চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সমালোচনার মুখে রয়েছেন। ইয়াবা পাচারের ‘হোতা’হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় নাম এলেও ২০১৪ সালে দ্বিতীয় দফা মনোনয়ন পান তিনি। তবে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সাংসদকে বাদ দিয়ে তার স্ত্রী শাহিন আক্তারকে নৌকার মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শাহিন আক্তার প্রায় দুই লাখ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী পান ৩৭ হাজার ভোট।