মাদক মামলায় অভিযুক্ত রিয়াসহ ৩৩ জন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৬ মার্চ ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
সুশান্ত সিং রাজপুত মামলায় মুম্বাইয়ের বিশেষ আদালতে ১২ হাজার পাতার চার্জশিট জমা দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তালিকায় নাম রয়েছে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তীর নাম। এছাড়াও আরও ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে চার্জশিটে।
গতবছরের জুন মাসে মুম্বাইয়ের ফ্ল্যাটে আত্নহত্যা করেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। প্রশ্ন ওঠে প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তার পরিবারের ভূমিকা নিয়ে। মাদক যোগের বিষয়টি উঠে আসতেই তদন্তের দায়ভার নেয় এনসিবি। নারকোটিক্স ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনে গত সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিককে। প্রায় একমাস জেলে থাকার পর জামিনে মুক্তি পান তারা।
তদন্ত চলাকালীন বিভিন্ন মাদক, ইলেকট্রনিক গ্যাজেট, ভারতীয় ও বিদেশী মুদ্রা আটক করা হয়। এদিন মুম্বাইয়ের বিশেষ আদালতে জমা দেওয়া চার্জশিটে এনসিবি জানিয়েছে, আটক করা দ্রব্যগুলির মধ্যে বিভিন্ন মাদকও উপস্থিত ছিল। এরমধ্যে চরস, গাজা, একস্টেসি এবং আলপ্রাজোলাম ও ক্লোনাজেপামের মতো ওষুধ ছিল, যা মনোরোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।
এনসিবি জানায়, মাদক ছাড়াও সুশান্ত ও তার আত্মহত্যার সঙ্গে জড়িত, এমন সন্দেহের তালিকায় থাকা ব্যক্তিদের কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, লোকেশন ট্যাগ, ভিডিয়ো ও ভয়েস রেকর্ডিং সহ প্রায় ৫০ হাজার পাতার ডিজিটাল প্রমাণও জমা দেওয়া হয়েছে। প্রায় ২০০ জন ব্যক্তির বয়ান রেকর্ড করেও জমা দিয়েছে এনসিবি।
-জেডসি
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী






