মাদাম তুসোতে শ্রীদেবীর মোমের ভাস্কর্য
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারতীয় হিন্দি সিনেমার প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী। কিংবদন্তি এই অভিনেত্রীকে সম্মান জানিয়ে তার মোমের ভাস্কর্য স্থান পাচ্ছে মাদাম তুসো, সিঙ্গাপুরে।
বিষয়টি শ্রীদেবীর স্বামী ও চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর শ্রীদেবীর মোমের ভাস্কর্য বানানোর দৃশ্য শেয়ার করে টুইটারে জানিয়েছেন, ৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাদাম তুসোতে এই মোমের ভাস্কর্য উন্মোচন করা হবে।
মাদাম তুসো কর্তৃপক্ষ গেল ১৩ আগস্ট শ্রীদেবীর জন্মদিনে তার একটি মোমের ভাস্কর্য চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে উন্মোচন করা হবে বলে ঘোষণা দেয়।
গেল বছর ২৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান শ্রীদেবী। ১৯৬৩ সালের ১৩ আগস্ট তার জন্ম। ১৯৬৭ সালে তামিল সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে রুপালি পর্দায় পা রাখেন। তারপর অসংখ্য বলিউডের ছবিতে তিনি তার অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। মাওয়ালি, তোহফাসহ বিপুল সংখ্যক চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিপুল প্রশংসা পেয়েছেন শ্রীদেবী।
বলিউডে তার অভিষেক ঘটে সলভা সাওবান(১৯৭৮) সিনেমার মধ্য দিয়ে। তবে হিম্মতওয়ালা (১৯৮৩) সিনেমায় অভিনয় করে সবার নজর কাড়েন তিনি। একে একে মাওয়ালি, তোহফা, নয়া কদম, মকসদ, মাস্টারজি, মিস্টার ইন্ডিয়া, চাঁদনীসহ অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দেন।
শ্রীদেবী পাঁচবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। ৫০ বছর ধরে তিনি তিনশ’র বেশি ছবিতে অভিনয় করেছেন। ২০১৩ সালে ‘পদ্মশ্রী’ পেয়েছিলেন তিনি। শ্রীদেবী ১৯৯৬ সালে চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







