ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২২:৩৭:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

মাদারীপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কে  যাদুয়ারচর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের হারুণ ফরাজীর স্ত্রী জিয়াসমিন বেগম (৩৬) ও তার মেয়ে মাহফুজা আক্তার (৭)।

স্থানীয়রা বলেন, সকাল ১০টার দিকে ভ্যানে শিবচর শহরের দিকে যাচ্ছিলেন জিয়াসমিন বেগম ও তার মেয়ে। এসময় মাদারীপুরগামী একটি ট্রাক তাদের পিছন থেকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ভ্যানের নিচে পড়ে মেয়ে মাহফুজা আক্তার মারা যায়। গুরুতর আহত মা, ভ্যানচালক ও আরেক যাত্রীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মা জিয়াসমিন বেগমও মারা যান।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, ট্রাকটি ভ্যানকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করলেও ট্রাকটি আটক করা যায়নি। তবে পুলিশের একাধিক টিম নামানো হয়েছে। দ্রুতই তাদের আটক করা যাবে। নিহতের পরিবার থানায় মামলা দিলে আমলে নেয়া হবে।