মাধবী মুখোপাধ্যায়ের সাতকথা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৪ পিএম, ৩ মার্চ ২০২১ বুধবার
মাধবী মুখোপাধ্যায় ও সত্যজিৎ রায়
মাধবী মুখোপাধ্যায়;সত্যজিত রায়ের 'চারুলতা'। গত ১০ ফেব্রুয়ারি ৭৯তে পা রেখেছেন। ভারতীয় বাংলা সিনেমার এক সময়ের সফল মুখ তিনি। সেলুলয়ের ফিতায় দেখিয়েছেন অভিনয়ের তুখড়তা। নামি-দামি পরিচালকেদের সিনেমায় অভিনয় করেছেন স্বচ্ছন্দে।
মাধবী মুখোপাধ্যায়ের অভিনয়ে হাতেখড়ি অবশ্য ছোটবেলাতেই। মঞ্চে অভিনয় দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন। অভিনেত্রী লীলা দেবীর মেয়ে তিনি। বাবা ছিলেন শৈলেন্দ্র মুখোপাধ্যায়।
শিশির ভাদুড়ি, নির্মলেন্দু লাহিড়ী এবং ছবি বিশ্বাসের মতো অভিনেতাদের সঙ্গে মঞ্চে কাজ করেছেন মাধবী মুখোপাধ্যায়। পরবর্তীকালে তিনিই হয়ে ওঠেন সত্যজিৎ রায়ের 'চারুলতা'। অস্কারের হল অফ ফেম-এ ভারতীয় ছবির প্রতিনিধি হিসাবে রয়েছে সত্যজিৎ-এর 'চারুলতা' অর্থৎ মাধবীর ছবি।
তবে শুধু সত্যজিৎ রায় নয়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক, তিন শ্রেষ্ঠ পরিচালকের ছবিতেই নায়িকা হয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়। মৃণাল সেনের '২২শে শ্রাবণ'-এ অভিনয় করেন তিনি। যদিও তখনও তার নাম ছিল মাধুরী। ছবির প্রযোজক বিজয় চট্টোপাধ্যায় তার নাম দেন মাধবী।
ঋত্বিক ঘটকের 'সুবর্ণরেখা' ছবিতে অভিনয় করেন মাধবী মুখোপাধ্যায়।
সত্যজিৎ রায়ের ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার জুটি বেঁধেছেন মাধবী মুখোপাধ্যায়। আর বারবার মন কেড়েছে এই জুটির অভিনয়।
একসময় গুঞ্জন ছিল সত্যজিৎ রায় নাকি মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। 'চারুলতা' সিনেমা মুক্তি পাওয়ার ঠিক পরবর্তী সময়ে এই গুঞ্জন শোনা যায়। পরপর ২টি সিনেমা করেছেন সত্যজিৎ রায় ও মাধবী মুখার্জী - 'মহানগর (১৯৬৩)' এবং 'চারুলতা (১৯৬৪)।' দুটো ছবি বক্স অফিসে সফল। নায়িকা প্রশংসিত হয়েছিলেন তাঁর অভিনয়ের জন্য। আর এর ঠিক পরের বছরই মুক্তি পায় মাধবী মুখোপাধ্যায় অভিনীত সত্যজিৎ রায় পরিচালিত 'কাপুরুষ (১৯৬৫)। যদিও সেটি চারুলতা ও মহানগরের থেকে তুলনামূলক কম সাফল্য পায়।
শোনা যায়, 'চারুলতা' সিনেমায় সত্যজিৎ রায় নিজের মনের মতো করে চারুকে সাজিয়েছিলেন। এমনকি পরবর্তীকালে 'ঘরে বাইরে' ছবি বানানোর সময়ও স্বাতীলেখা সেনগুপ্তকে পরিচালক চারুর ধাঁচে তৈরি করেছিলেন বলে গুঞ্জন শোনা গিয়েছিল।
পরবর্তীেতে বিজয়া দেবী তার আত্মজীবনীতে এই ঘটনা উল্লেখ করেন। 'আমাদের কথা' প্রকাশিত হয় কলকাতায়, ২৮-এ এপ্রিল। এই জীবনবৃত্তান্তে তিনি সুস্পষ্টভাবে ইঙ্গিত করেন তার স্বামীর এই সম্পর্কের কথা।
তিনি বলেন, তার স্বামী, অর্থাৎ সত্যজিৎ রায়ের সঙ্গে নায়িকার স্ট্যান্ডার্ড একেবারেই মেলেনা। যদিও তিনি কোনো নায়িকার নাম নেননি, তবুও সঠিকভাবে বুঝে নিতে কারোর কোনো অসুবিধা হয়নি। বিজয়া রায় লিখেছিলেন, 'এই গুঞ্জন তাকে কষ্ট দিয়েছিল'।
প্রেমের গুঞ্জনের মাঝে বিজয়া রায়ের আপত্তিতে একটা সময় সত্যজিৎ রায়ের ছবি থেকে বাদ পড়েছিলেন মাধবী। সেসময় উত্তম কুমারের হাত ধরে ফের ছবির দুনিয়ায় ফিরে এসেছিলেন। শোনা যায়, মহানায়ক হাত না ধরলে হারিয়ে যেতেন নায়িকা। উত্তমের সঙ্গে 'শঙ্খবেলা' 'থানা থেকে আসছি', 'অগ্নীশ্বর' সহ পর পর ৭টি ছবিতে দেখা যায় মাধবীকে।
ব্যক্তিগত জীবনে অভিনেতা নির্মল কুমারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন। তাদের দুই মেয়েও রয়েছে। আইনত বিবাহবিচ্ছেদ না হলেও বহু বছর হয়ে গিয়েছে তারা আলাদা থাকেন। তবে তা সত্ত্বেও নির্মল কুমারের সঙ্গে মাধবী মুখোপাধ্যায়ের বন্ধুত্ব এখনও অটুট।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল








