মানহানি মামলার মুখে পড়তে যাচ্ছেন দীঘি!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
শিশু শিল্পী থেকে নায়িকা হওয়া প্রার্থনা ফারদিন দীঘির প্রথম সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছে ‘তুমি আছো তুমি নেই’। আগামী ১২ মার্চ মুক্তি পাবে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই ছবিটি। সম্প্রতি এর ট্রেলার প্রকাশ হলে সেটি ব্যাপকভাবে সমালোচনার শিকার হয়। এতে বিব্রত হন দীঘি নিজেও। এরপর গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দীঘি বলেন, ছবিটি বেশ মানহীন। সিনেমাটি চলবে না। এই মন্তব্যের জন্য এবার ১ কোটি টাকার মানহানি মামলার মুখে পড়তে যাচ্ছেন দীঘি। মামলাটি করবেন তারই সিনেমার পরিচালক ঝন্টু।
ইউটিউবে এক ভিডিও সাক্ষাৎকারে ছবির নায়িকা হয়েও সমালোচনা করার জন্যই দীঘির বিরুদ্ধে এ হুমকি দিয়েছেন পরিচালক। ওই সাক্ষাৎকারে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, আজ-কালকের মধ্যে হাইকোর্ট থেকে ওর (দীঘি) কাছে উকিল নোটিশ চলে যাবে। আমি ওকে ছাড়ব না। উল্লেখ্য, গত ৮ মার্চ একটি ইউটিউবে প্রকাশ হয় ঝন্টুর সাক্ষাৎকারটি। এ সময় তার সঙ্গে সিনেমার প্রযোজক সিমিকেও দেখা যায়।
উত্তেজিত কণ্ঠে এ নির্মাতা এসময় আরও বলেন, আমি দেলোয়ার জাহান ঝন্টু। বাংলাদেশে আরেকটি নেই। উপমহাদেশে আমার মতো একজন চলচ্চিত্রকার নেই। উপমহাদেশে সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছি আমি। আমি দুই কোটি টাকা নিয়ে সিনেমা বানিয়েছি, ২০ লাখ দিয়েও বানিয়েছি। চলচ্চিত্র মেধা দিয়ে তৈরি হয়, টাকা দিয়ে না।
অভিযোগের সুরে ঝন্টু আরো বলেন, ‘সিনেমাটি চলবে না’ তখন পরিচালক হিসেবে আমারও মানহানি হয়েছে। আমি মানহানি মামলা করব দীঘি ও তার মামার নামে। কারণ শুটিং, ডাবিংয়ের সময় দীঘি এ সিনেমার প্রশংসা করেছে, এখন কেন সে সমালোচনা করছে। ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং রং।
-জেডসি
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










