মানুষের দীর্ঘায়ুর ওষুধ পাওয়ার আভাস বিজ্ঞানীদের
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১২ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
মানুষের দীর্ঘায়ু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে অবশেষে আয়ু বাড়ানোর ওষুধ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী।
যুক্তরাষ্ট্রের বয়সবিষয়ক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব জেরোনটলোজির বরাত দিয়ে সাইন্স ডেইলির একটি প্রতিবেদন অনুসারে, গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউএসসি ডর্নসিফ কলেজ অব লেটারস, আর্টস অ্যান্ড সায়েন্সেসের একদল গবেষক।
গবেষণা নিবন্ধে দাবি করা হয়, মিফেপ্রিস্টোন নামের একধরনের ওষুধ ব্যবহার করে গবেষকেরা দুটি ভিন্ন প্রজাতির প্রাণীতে আয়ু বাড়ার আভাস পেয়েছেন। কাজেই এর থেকে মানুষও উপকার পেতে পারে বলে তারা প্রত্যাশা করছেন।
গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ইউএসসি ডর্নসিফ কলেজ অব লেটারস, আর্টস অ্যান্ড সায়েন্সেসের জীববিজ্ঞানের অধ্যাপক জন টাওয়ার। তিনি ও তার দল ড্রসোফিলা প্রজাতির নারী মাছি ও কেঁচো কৃমির ওপর ওষুধটি প্রয়োগ করেছেন। উভয় প্রজাতির ক্ষেত্রেই দেখা গেছে, যেসব নারী মাছি ও কৃমির শরীরে ওষুধটি প্রয়োগ করা হয়েছে, সেগুলো অন্যগুলোর তুলনায় বেশি আয়ু পেয়েছে।
জানা গেছে, ওষুধটি মাছি ও কৃমির ক্ষেত্রে মেফিপ্রিস্টোন প্রজননক্রিয়া কমিয়েছে। সহজাত রোগপ্রতিরোধ ব্যবস্থায় কিছুটা পরিবর্তন এনেছে। এসব প্রাণীর আয়ুও বেড়েছে। মানুষের ক্ষেত্রেও যে নারীরা ওষুধটি গ্রহণ করেন, তার প্রজনন ক্রিয়া কমে, সহজাত রোগপ্রতিরোধ ব্যবস্থায় পরিবর্তন আসে।
তাহলে কী এই ওষুধ মানুষেরও আয়ু বাড়াবে?
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






