ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৬:৩৭:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

মামলার হাজিরা দিতে আদালতে পরীমনি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

মাদক মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আদালতে হাজির হন তিনি।

আজ মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে হাজিরার দিন ধার্য করা হয়েছে। আদালত প্রাঙ্গণ থেকে ভিড় ঠেলে ১২ নম্বর আদালতে প্রবেশ করেন এ নায়িকা। তার আইনজীবীরা সেখানে উপস্থিত না থাকায় বের হয়ে আসেন পরীমনি।

আদালত থেকে বের হয়ে হাজতখানায় প্রবেশ করেন পরীমনি। পরে তার সঙ্গে দেখা করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

এদিকে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জানান, পরীমনির দুইটি গাড়ি, ল্যাপটপ ও মোবাইল চেয়ে আবেদন করবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর এগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছিল। দুপুর ১২টার দিকে আদালতে এ বিষয়ে আবেদন করবেন।

গত ৪ আগস্ট বুধবার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এ নায়িকার বাসা থেকে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাদক সম্পৃক্ততার কথা স্বীকার করেন পরীমনি। পরে ৫ আগস্ট তার নামে রাজধানীর বনানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হয়েছেন পরীমনি। এর আগে সকাল ৯টা ২১ মিনিটে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে পরীমনিকে হস্তান্তর করে কাশিমপুর কারা কর্তৃপক্ষ। সকাল ৯টা ৩৭ মিনিটের দিকে কারাগার থেকে বের হন এ নায়িকা।