ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৯:২৯:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

মারা গেছেন চিত্রনায়িকা সিলভি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ৭ জুলাই ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মারা গেছেন চিত্রনায়িকা সিলভি আজমী চাঁদনী। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে বগুড়ার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ((ইন্না লিল্লাহি...রাজিউন)। সিলভি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ।

তিনি জানান, অনেক দিন ধরে থাইরয়েড সমস্যার চিকিৎসা নিচ্ছিলেন সিলভি। আর্থিক টানাপোড়েনও পড়েছিলেন তিনি। অভাবের কারণে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। ঢাকার হেলথ কেয়ারে ভর্তি ছিলেন অনেক দিন। এরপর তিনি বগুড়ায় যান এবং সেখানকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

সিলভি সিনেমা জগতে আসেন ২০০৭ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে। চলচ্চিত্রে তার অভিষেক হয় শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘বল না কবুল’ সিনেমার মাধ্যমে।  সেখানে শাকিব খানের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ২০১০ সালে ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায় ইমনের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন সিলভি। তবে এ সময় তিনি চাঁদনী নামে পরিচিত হন।

এছাড়াও নাজিমুদ্দিন চেয়ারম্যানের প্রযোজনায় ৬টি সিনেমা করেছেন তিনি। মান্নান গাজীপুরী পরিচালিত একটি ছবিতেও দেখা গেছে তাকে।

উল্লেখ্য, ২০১১ সালে কক্সবাজারের এক হোটেল থেকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন সিলভি। এ সময় তার সঙ্গে চলচ্চিত্র পরিচালক জিএম সারওয়ারসহ আরও ছয়জন ছিলেন। এ কারণে তারা বেশ দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে ২০১৪ সালের ১৫ আগস্ট সিলভি জামিনে মুক্তি পান।

-জেডসি