ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৫:০২:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

‘মারা গেছেন’ নাসিরের সাবেক প্রেমিকা সুবাহ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ক্রিকেটার নাসির ও গায়ক ইলিয়াসকে জড়িয়ে আলোচনায় ওঠে আসা নবীন নায়িকা হুমায়রা সুবাহকে ফেসবুকে তাকে মৃত বা ‘রিমেমবারিং’ দেখাচ্ছে।
সোমবার সকাল থেকেই সুবহাকে ফেসবুকে মৃত দেখাচ্ছে।

যদিও তিনি বেঁচেই আছেন এবং তার অভিনীত প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’ সেন্সর ছাড়পত্র পেয়ে এখন মুক্তির প্রতীক্ষায় রয়েছে।

সুবাহ বলেন, আমি তো বেঁচেই আছি। হঠাৎ করেই কেন এ রকম দেখাচ্ছে, বুঝতে পারছি না। বিষয়টা আমি এরই মধ্যে সাইবার ইউনিট জানিয়েছি। তারা এটা নিয়ে কাজ করছেন।

এ মুহূর্তে সুবহা তার অভিনীত প্রথম ছবি ‘বসন্ত বিকেল’ মুক্তির অপেক্ষায় দিন গুনছেন। ছবিতে তিনি অভিনয় করেছেন ‘দেশা দ্য লিডার’ খ্যাত অভিনেতা শিপন মিত্রের বিপরীতে। সিনেমাটি পরিচালনা করছেন রফিক শিকদার।এটি প্রযোজনা করেছেন সামসুজ্জামান রিমন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা সুবাহকে বিয়ে করলেন সংগীতশিল্পী ইলিয়াস।