ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২৩:৩৮:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

মার্ক জাকারবার্গ বিশ্বের তৃতীয় ধনী

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৩০ পিএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার

বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এখন বিশ্বের তৃতীয় ধনী। তিনি ধনকুবের ওয়ারেন বাফেটের স্থলাভিষিক্ত হলেন। এতদিন বাফেটই তৃতীয় ধনী হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছিলেন। খবর সিএনএনের



ব্লুমবার্গ এর তথ্যমতে, শুক্রবার জাকারবার্গের সম্পদের পরিমাণ ৮১ দশমিক ৬ বিলিয়ন বেড়ে যাওয়ার ফলে অবস্থানের বদল হয়। ‘ব্লুমবার্গ বিলিয়নার ইনডেক্স’ এ দেখা যায়, বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী বাফেটের চেয়ে জাকারবার্গের সম্পদ ৩৭ কোটি ৩০ লাখ ডলার বেশি। কারণ ফেসবুকের শেয়ার ২ দশমিক ৪ ভাগ বেড়েছে। চলতি বছরে বেড়েছে ১৫ ভাগ।



এই প্রথম বিশ্বের প্রথম তিনজন ধনী প্রযুক্তি খাত আসলেন। আমাজন ডটকমের প্রধান জেফ বেজোসের সম্পদ ১৪১ বিলিয়ন ডলারের সমপরিমাণ। এর আগে আছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।



চলতি বছর মার্কেটের অবস্থা ভাল না হলেও প্রযুক্তি খাত উন্নতি লাভ করেছে। নেটফ্লিক্স এর শেয়ার দ্বিগুণ হয়েছে। আমাজনের শেয়ার বেড়েছে ৪৬ ভাগ, অ্যাপলের ১১ এবং গুগলের ৯ ভাগ বেড়েছে। বিনিয়োগের কৌশল নিয়ে কাজ করা সিএফআরএ রিসার্চের কৌসুলি লিন্ডসে বেল গত মাসেই আশা প্রকাশ করেছিলেন যে, প্রযুক্তি খাত আগামী বছর মার্কেটকে প্রভাবিত করবে।