ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৯:৫৬:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

মার্কিন রণতরীতে করোনাভাইরাসের হানা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫২ এএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের তিন নৌ সেনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। থিওডোর রুজভেল্ট প্রশান্ত মহাসাগরে মোতায়েন রয়েছে।

মার্কিন নৌ বাহিনী মন্ত্রী থমাস মোডলি বলেন, ‘এই প্রথম সাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজে করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল। করোনা আক্রান্ত নৌ সেনাদেরসহ তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের সঙ্গরোধ বা কোয়ারেন্টান করা হয়েছে।’ নিমিৎজ শ্রেণির বিমানবাহী রণতরী ইউএসএস থিউডোর রুজভেল্টে প্রায় ৫০০০ নৌ সেনা রয়েছে। বিমানাবাহী রণতরীতে মোতায়েন থাকার সময়ে এসব সেনাদের অত্যন্ত চাপাচাপি করে জীবন-যাপন করতে হয়।

অবশ্য এর আগে তীরে অবস্থিত মার্কিন যুদ্ধ জাহাজের সেনাদের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সর্বশেষ সান দিয়াগো বন্দরে মোতায়েন যুদ্ধ জাহাজগুলোতে অন্তত ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

-জেডসি