মালয়েশিয়াকে উড়িয়ে সেমিফাইনালে টাইগ্রেসরা
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০১ পিএম, ২৪ জুলাই ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
সেমিফাইনালে জায়গা করে নিতে বাংলাদেশের দরকার ছিল বড় ব্যবধানের জয়। মালয়েশিয়ার বিপক্ষে লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশের মেয়েরা। ব্যাটিং তাণ্ডবের পর বল হাতে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে টাইগ্রেস বোলাররা। তাতে মালয়েশিয়াকে উড়িয়ে এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
বুধবার (২৪ জুলাই) ডাম্বুলায় মালয়েশিয়াকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এদিন টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। এটি এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করতে পারে মালয়েশিয়ার মেয়েরা।
এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। সেমিফাইনালে টাইগ্রেসদের প্রতিপক্ষ ভারত।
বাংলাদেশের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় মালয়েশিয়া। ইনিংসের দ্বিতীয় বলেই আইন্না হামিজাহকে ভেড়ান জাহানারা আলম। রানের খাতা খুলতে ব্যর্থ হন হামিজাহ।
পাওয়ার প্লেতে বেশ ধীর গতিতে ব্যাট করছিল মালয়েশিয়া। তাতেও অবশ্য উইকেট বাঁচাতে পারেনি তারা। ষষ্ঠ ওভারে এলসা হান্টারকে ফেরান নাহিদা আক্তার। ২৩ বলে ২০ রান করেন হান্টার। এটিই মালয়েশিয়ার পক্ষে সর্বোচ্চ স্কোর।
১১তম ওভারে আঘাত হানেন রিতু মনি। ২৫ বলে ১১ রান করা ওয়ান জুলিয়াকে ফেরান তিনি। পরের ওভারে নাহিদা শিকার করেন উইনিফ্রেড দুরাইসিংঘামকে (৮)।
বল ও রানের ব্যবধান ঘুচানো তো দূরের কথা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। দলীয় ৫৫ রানে আইনা নাজওয়া, ৫৬ রানে আইসা এলেসাকে হারায় তারা।
১৯ ও ২০তম ওভারে হারায় যথাক্রমে মাহিরা ইজ্জাতি ও সুবাইকা মানিভান্নানকে। মাহিরাহ ইজ্জাতি ১৫ রান করেন।
বাংলাদেশের পক্ষে নাহিদা ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। রুমানা বাদে এদিন বাংলাদেশের সকল বোলারই উইকেট পেয়েছেন।
এর আগে ব্যাট করতে নেমে মুরশিদা খাতুনের ৫৯ বলে ৮০ ও অধিনায়ক জ্যোতির ৩৭ বলে ৬২ রানের ইনিংসে ভর করে ১৯১ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে ২০ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন দিলারা আক্তার।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











