মালয়েশিয়ার বিপক্ষে নারী ক্রিকেট দলের সহজ জয়
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৪ এএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
কমনওয়েলথ গেমস বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে কোন প্রকার পাত্তাই দেয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ নারী দল ৮ উইকেটে হারিয়েছে মালয়েশিয়াকে।
কুয়ালালামপুরের কিন্নারা অ্যাকাডেমি ওভালে টস জিতে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ নারী দল। বল হাতে পেয়েই স্বাগতিক ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশ।
বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৪৯ রান করতে পারে মালয়েশিয়ার নারীরা। দলের পক্ষে মাত্র দু’ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন।
অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিংগাম ১২ ও ম্যাস এলিসা ১১ রান করেন।
বল হাতে বাংলাদেশের পক্ষে দু’টি করে উইকেট নেন সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ। ১টি করে উইকেট শিকার করেন সালমা খাতুন-নাহিদা আক্তার ও রিতু মনি।
৫০ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ভালো সূচনাই পায় বাংলাদেশ। ৫ ওভারে ৩৮ রান যোগ করেন দুই ওপেনার শারমিন সুলতানা ও মুরশিদা খাতুন। শারমিন ১৯ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ২৮ এবং মুরশিদা ১৬ বলে ১ বাউন্ডারিতে ১৪ রান করেন।
দলীয় ৪৪ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক নিগার সুলতানা ও ফারজানা হক। সুলতানা ৩ ও ফারজানা ৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন বাংলাদেশের রুমানা।
বুধবার লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল



