মাসুদ রানা চলচ্চিত্রে অভিনয় করছেন না শ্রদ্ধা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
মাসুদ রানা চলচ্চিত্রে দর্শকরা বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে দেখতে পাবেন। জাজ মাল্টিমিডিয়া এই ঘোষণা দেয়ার পর গুঞ্জন রটে, সিনেমাটির বিষয়ে নাকি শ্রদ্ধা জানেনই না। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো।
শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করছেন না শ্রদ্ধা। পাঠকদের জন্য জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
“প্রিয় মাসুদ রানার ভক্ত, দর্শক ও শুভানুধ্যায়ীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে- স্যুটিং-এর সময় পরিবর্তন হওয়ার কারণে কাস্টিং এ কিছুটা পরিবর্তন করতে হয়েছে। আপনারা জানেন যে শুরুতে মাসুদ রানার ৫০% শুটিং মরিশাসে হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী আমরা রেকিও করেছি। কিন্তু মরিশাস শুটিং বান্ধব না হওয়ার কারণে (যেমন উন্নত ক্যামেরা, লাইট, বন্দুক পিস্তল গুলি ও শুটিং এর আনুসাঙ্গিক) আমাদের মরিশাস থেকে সরে এখন আমাদের সাউথ আফ্রিকা যেতে হচ্ছে। এখন মাসুদ রানার শুটিং হবে, বাংলাদেশে ৩০%, সাউথ আফ্রিকা ৪০%, মরিশাস ১০%, থাইল্যান্ড ১০%, ও আমেরিকাতে ১০%।
তাছাড়া আপনারা জানেন, বাংলাদেশের যৌথ প্রযোজনা নীতিমালা এখন অত্যান্ত জটিল বিধায় আমরা এখনও যৌথ প্রযোজনার জন্য সরকারের কাছে আবেদন করতে পারি নাই। আশা করছি আগামীকাল রবিবার আমরা আবেদন করবো এবং এই অনুমতি পাওয়া সময় সাপেক্ষ ব্যাপার।
উপরোক্ত সকল বিষয় বিবেচনা করে, আমরা শুটিং শুরু করার সিদ্ধ্যান্ত নিয়েছি নভেম্বর এর প্রথম সপ্তাহ থেকে। যেহেতু আমাদের চুক্তি ছিল শ্রধ্যা কাপুর এর সাথে সেপ্টেম্বর ২৭, ২০১৯ থেকে অক্টোবর ২০ পর্যন্ত (এবং আমরা তার এজেন্ট এর কাছে অ্যাডভান্সড সাইনিং মানি পাঠিয়ে দিয়েছিলাম)। আর শ্রধ্যা কাপুর নভেম্বর থেকে বলিউডের অন্য সিনেমাতে শিডিউল দিয়ে রেখেছে, বিধায় আমাদের আপকামিং মাসুদ রানা (MR9) সিনেমায় “সুলতা” চরিত্রে অভিনয় করতে পারছেন না।
তবে মাসুদ রানার ভক্ত, দর্শক ও শুভানুধ্যায়ীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। ইতোমধ্যেই বলিউডের আরেকজন অভিনেত্রী মাসুদ রানা মুভিতে অভিনয়ের ব্যাপারে আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। শিগ্রিই জানিয়ে দেবো কে অভিনয় করতে চলেছেন “সুলতা” চরিত্রে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।
আপনারা নিশ্চিত থাকতে পারেন যে একটি আন্তর্জাতিক মানের স্পাই থ্রিলার মুভি বানাতে আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। আশা করছি “MR9” বাংলা সিনেমার ইতিহাসে একটা মাইলফলক হয়ে থাকবে। জাজ মাল্টিমিডিয়ার পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককেই জানাই অজস্র ধন্যবাদ!”
প্রসঙ্গত, কাজী আনোয়ার হোসেনের লেখা ‘মাসুদ রানা-ধ্বংস পাহাড়’ উপন্যাস থেকে চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, আসিফ আকবর ও নাজিম উদ দৌলা।
হলিউডের পেশাদার স্ক্রিপ রাইটার মুভি ক্রিটিকরা পরবর্তীতে ফাইন টিউন করেছে চিত্রনাট্যটির।
ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের ডিরেক্টর আসিফ আকবর।
‘মাসুদ রানা’ বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। সঙ্গে সহযোগী প্রযোজক হিসেবে থাকছে আরও তিনটি প্রতিষ্ঠান এবং হলিউড এর প্রযোজনা প্রতিষ্ঠান সিলভারলাইন।
উল্লেখ্য, ‘মাসুদ রানা’ বাংলা ও ইংরেজি ভাষায় তৈরি হবে। বাংলা ভাষায় মুক্তি পাবে বাংলাদেশ ও কলকাতায়। আর সারাবিশ্বে এক যোগে ইংরেজি ভাষায় মুক্তি পাবে।
-জেডসি
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম







