ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২২:২৬:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

‘মাসুদ রানা’র নায়িকা বলিউডের শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৫ পিএম, ২৯ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘আশিকি ২’ সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয় অর্জন করেন তিনি। এবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শ্রদ্ধা। বিগ বাজেটের গোয়েন্দা সিরিজ ‘মাসুদ রানা’র নায়িকা হিসেবে দেখা যাবে।

আজ বৃহস্পতিবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এর আগে বুধবার (২৮ আগস্ট) জাজ মাল্টিমিডিয়া জানায়, ‘মাসুদ রানা’র জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ‘আয়রন ম্যান টু’খ্যাত হলিউড অভিনেতা মিকি রোর্ক।

বর্তমানে ‘সাহো’ ছবির জন্য আলোচনায় আছেন শ্রদ্ধা। এতে ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাসের সাথে দেখা যাবে তাকে। এছাড়া তার ‘আশিকী ২’, ‘বাঘি’ ছবিও দর্শকদের নজর কেড়েছে।

কাজী আনোয়ার হোসেনের বাংলাদেশি স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম পর্ব ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর ইংরেজি নাম হবে ‘এমআর-৯’। সিনেমাটির ‘সুলতা’ চরিত্রে দেখা যাবে ‘আশিকি টু’খ্যাত এই বলিউড তারকাকে। তবে কেন্দ্রীয় মাসুদ রানা চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো ঘোষণা করা হয়নি।

মাসুদ রানা সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের পরিচালক আসিফ আকবর। তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে সিনেমা নির্মাণের উপর উচ্চতর ডিগ্রী নিয়েছেন। ইতোমধ্যে তিনি হলিউডে ৩টি সিনেমা পরিচালনা করেছেন ও বেশ কিছু নামকরা সিনেমা প্রযোজনা করেছেন।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ‘মাসুদ রানা’ নির্মাণে ১০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৮৩ কোটি টাকা খরচ হবে। এটি বাংলা ও ইংরেজি ভাষাতে তৈরি হবে। বাংলা ভাষায় মুক্তি পাবে বাংলাদেশ ও কলকাতায়। আর সারাবিশ্বে একযোগে ইংরেজি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।

‘মাসুদ রানা’ বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া এবং সহযোগী প্রযোজক হিসেবে থাকছে আরও তিনটি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান সিলভারলাইন। সিনেমাটির শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে।

-জেডসি