মাহফুজে মুগ্ধ শাবনূর
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৪ আগস্ট ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ঢাকাই সিনেমার অন্যতম সফল অভিনেত্রী শাবনূর। দেশ ছেড়ে স্থায়ী আবাস গড়েছেন অস্ট্রেলিয়ায়। সম্প্রতি সেখানকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ঈদের সিনেমা ‘প্রহেলিকা’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মাহফুজ আহমেদ।
রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় সিডনির একটি মাল্টিপ্লেক্সে সিনেমাটি দেখেন শাবনূর। ছবিটিতে তার পুরোনো পর্দা জুটি মাহফুজ আহমেদকে দেখে মুগ্ধ হন অভিনেত্রী। সিনেমা দেখে বের হওয়ার পর সরাসরি দেখা হয়ে যায় এ অভিনেতার সঙ্গে। গল্প-আড্ডায় মেতে ওঠেন দুজনে।
শাবনূর বলেন, ‘ডিফরেন্ট একটা ছবি। মাহফুজ তো কামাল করে দিলে। তোমার চরিত্র আর গেটআপ অসাধারণ ছিল। সবাই ভালো করেছে। তোমাকে তো অসাধারণ লেগেছে। সব সময় এমন অসাধারণ ছবি উপহার দেবে, সেটাই আশা করি।’
এ সময় শাবনূরকে উদ্দেশ্য করে মাহফুজ আহমেদ বলেন, ‘আগেও দর্শক হিসেবে পর্দার দিকে তাকিয়ে থাকতাম আর মুগ্ধ হয়ে শাবনূরকে দেখতাম। এখনো শাবনূর বলেই যাচ্ছে আর আমি মুগ্ধ হয়ে শুনছি। শাবনূর আসলে আমাদের ইন্ডাস্ট্রির অভিনয় মানদণ্ড তৈরি করে দিয়েছে। এখনো যে মেয়েরা সিনেমায় আসছে তারা তোমাকে ফলো করে। এটাই হলো তোমার বড় অর্জন।’
এদিন ‘প্রহেলিকা’ ছবির নির্মাতা চয়নিকা চৌধুরী ও নায়িকা শবনম বুবলীর প্রশংসাও করেন শাবনূর। এতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ। রঙ্গন মিউজিকের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
প্রসঙ্গত, মাহফুজ-শাবনূর একসঙ্গে অভিনয় করেছেন ‘বাঙলা’, ‘কপাল’, ‘চার সতীনের ঘর’সহ বেশ কিছু ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমায়। ‘প্রহেলিকা’র হাত ধরে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরলেন মাহফুজ আহমেদ। অন্যদিকে, সিনেমা ছেড়ে একমাত্র সন্তান আইজানকে নিয়ে ক্যাঙ্গারুর দেশে সুখের সংসার পেতেছেন শাবনূর।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










