মায়ের কোল ফিরে পেল বিক্রি হওয়া নবজাতক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
অবশেষে মায়ের কোল ফিরে পেল চাঁদপুরে বিক্রি হওয়া হতভাগা নবজাতক। হাসপাতালের বিল পরিশোধ করতে গিয়ে নবজাতককে অর্থের বিনিময়ে বিক্রি করে দেন মা তামান্না বেগম।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী মো. শরিফুল হাসান জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার ষাটনল এলাকার এক প্রবাসী দম্পতির কাছে থেকে ওই নবজাতকে এনে তার মা তামান্না বেগমের কাছে ফিরিয়ে দেয়া হয়।
তিনি বলেন, “তামান্নার বিষয়টি আমি সাংবাদিকদের কাছে জানতে পারি। এরপর আমি খোঁজ-খবর নিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে নবজাতককে তার আসল মায়ের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করি।”
গত ২৬ জানুয়ারি উপজেলার পালস-এইড জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন তামান্না। সিজারের পরপরই হাসপাতাল কর্তপক্ষ তার কাছে ৪০ হাজার টাকা বিল চায়।
কিন্ত দরিদ্র তামান্নার কাছে এত টাকা ছিল না। স্বামী টাকা জোগাড় করতে না পেরে মোবাইল ফোন বন্ধ করে উধাও হয়ে যায়। উপায় না পেয়ে হাসপাতালের বিল পরিশোধ করতে বাধ্য হয়ে সিমলা আক্তার নামের এক প্রবাসীর স্ত্রীর কাছে সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন তামান্না।
সন্তান ফিরে পাওয়ার পর তামান্না সাংবাদিকদের বলেন, “হাসপাতালের বিল পরিশোধ করার জন্য আমি আমার সন্তানকে অর্থের বিনিময়ে দত্তক দিয়েছিলাম। অবশেষে প্রশাসন ও সাংবাদিকদের সহায়তায় আমি সন্তানকে ফিরে পেয়েছি। আমি খুব খুশি।”
এ বিষয়ে ইউএনও গাজী মো. শরিফুল হাসান বলেন, দুই পরিবারের উপস্থিতিতে নবজাতককে হস্তান্তর করা হয়। সিমলা আক্তার খুশি মনে নবজাতকটি মায়ের কাছে ফিরিয়ে দেন। মানবিক দিক বিবেচনা করে টাকাও মাফ করে দেন।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



