ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৩:৫২:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

মায়ের সঙ্গে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ১৬ জুন ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঝালকাঠির নলছিটিতে প্রবাসী মায়ের সঙ্গে অভিমান করে অনামিকা আক্তার আদুরি (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমান।

ওসি জানান, শুক্রবার (১৬ জুন) ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হবে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার এলাকায় এই আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত অনামিকা আক্তার আদুরি মালুহার এলাকার বাসিন্দা অভি ইসলামের প্রথম স্ত্রীর বড় মেয়ে। আদুরির বাবা একজন মুদি ব্যবসায়ী। সে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অনামিকা আক্তার আদুরির মা দীর্ঘদিন ধরে প্রবাসী। তিনি প্রবাসে থাকতেই আদুরির বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং তার মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তবে আদুরি তার বাবার সঙ্গেই থাকতো। এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে নিজের রুমে বসে আদুরি তার মায়ের সঙ্গে মুঠোফোনে দীর্ঘ সময় ধরে কথা বলেন। এ সময় তার মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এরপর রাতে তার বাবা বাসায় এসে আদুরির রুম ভেতর থেকে আটকানো পেয়ে অনেক ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে পেছনের জানালা থেকে দেখতে পান তার মেয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে দরজা ভেঙে আদুরির মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।