মিতালি রাজের বায়োপিকে তাপসী পান্নু
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
রূপোলী পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। করোনা পরিস্থিতিতে সব খারাপের মাঝেও তিনি শোনালেন এক সুখবর। কিছুদিন আগেই ‘থাপ্পড়’ ছবিতে দারুণ অভিনয়ের জন্য পেয়েছেন ফিল্মফেয়ারের সেরা অভিনেত্রীর পুরস্কার। এবার শুরু করলেন ভারতীয় মহিলা দলের ওডিআই ক্রিকেট অধিনায়ক মিতালি রাজের বায়োপিকের শ্যুটিং। যেখানে মিতালির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে এই বলি অভিনেত্রীকে। ছবির নাম ‘শাবাশ মিঠু’।
সোশ্যাল মিডিয়ায় এই কথা নিজেই জানান তাপসী। তবে শুধু ঘোষণা করেই থেমে থাকেননি এই অভিনেত্রী। সঙ্গে জুড়ে দিয়েছেন ছবির সেট থেকে তোলা নিজের একটি ছবিও। সেই ছবিতে একেবারে নতুন লুকে হাজির নায়িকা। তাকে দেখা যাচ্ছে স্পোর্টস টি শার্ট ও ট্র্যাক প্যান্ট পরে। পুরোপুরি স্পোর্টি লুকে ধরা দিয়েছেন তাপসী। মাথায় রয়েছে ক্রিকেটের হেলমেট, হাতে গ্লাভস। আলতো করে ব্যাট ধরে রয়েছেন তিনি। তার ভঙ্গিমা থেকেই স্পষ্ট মিতালি হয়ে ওঠার চেষ্টায় কোনও খামতি রাখতে নারাজ তিনি। ছবির ক্যাপশনের সঙ্গে তিনি লিখেছেন, ‘লেটস গো’।
প্রসঙ্গত, এই মুহূর্তে স্পোর্টসভিত্তিক ছবিতেই বেশি দেখা যাচ্ছে তাপসীকে। একে অপরের পরিপূরক হয়ে উঠেছে যেন। অভিনেত্রী সদ্য শেষ করেছেন ‘রেশমি রকেট’ সিনেমার কাজ। যেখানে একজন দৌড়বিদের চরিত্রে তাকে দেখা যাবে। অন্যদিকে, ‘ ষাঁড় কী আঁখ’,’সুরমা’-র মতন স্পোর্টস ভিত্তিক ছবিতেও প্রশংসা কুড়িয়েছেন তাপসী। তার অভিনয়ে মুগ্ধ দর্শক।
-জেডসি
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ










