ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২২:৪৬:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

মিথিলা-সৃজিতের ঘরে এবার নতুন অতিথি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১০ পিএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার

মিথিলা আর সৃজিতের ঘরে এবার নতুন অতিথি

মিথিলা আর সৃজিতের ঘরে এবার নতুন অতিথি

দীর্ঘদিন একে অপরের থেকে দূরে থাকার পর সদ্যই কলকাতা ফিরেছেন সৃজিত। বিয়ের পর প্রথম পুজো সৃজিত-মিথিলার। করোনাভাইরাসের কারণে এবার উৎসবটা তোলা থাকলেও একসঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়ার সঙ্গে হই-হুল্লোড়ে মেতে উঠতে তৈরি সৃজিত-মিথিলা। এর মধ্যেই সুখবর দিলেন মিথিলা।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আইরাকে নিয়ে বেশ ভালোই দিন কাটছিল তাদের। তবে আইরার ভালোবাসায় ভাগ বসাতে আরও দুই খুদে সদস্য এসেছে পরিবারে। ইনস্টাগ্রামে তাদের ছবিও শেয়ার করেছেন মিথিলা।

পরিবারে নতুন সদস্য বলতে-মেয়ের আবদার পুরণে দুটি কচ্ছপ এনেছেন মিথিলা। আদর করে তাদের নাম রেখেছেন, হ্যারি আর হারমাইনি। তাদের ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। সৃজিতের সঙ্গে মিথিলা নিজেদের কাটানো সুন্দর মুহূর্তের ঝলক প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এবার কচ্ছপের ছবিও শেয়ার করেছেন তিনি।
 
গত বছর ডিসেম্বরেই বিয়ের পর্ব সেরেছেন সৃজিত-মিথিলা। করোনার জন্য দীর্ঘ সময় স্বামী সৃজিত থেকে দূরে থাকতে হয়েছে মিথিলাকে। তবে ১৫ অগস্ট কলকাতায় যান মিথিলা। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় নবদম্পতিকে পূজার উপহারস্বরূপ একটি শাড়ি ও পঞ্জাবি পাঠিয়েছিলেন। আর সেই ছবি পোস্ট করে তাকে ধন্যবাদও জানান মিথিলা।