ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৮:৩০:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

মিরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: ০৩:২৭ পিএম, ১৩ জুন ২০১৫ শনিবার

b30559স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর মিরপুর এলাকায় ঝুলন্ত অবস্থায় জাহানারা বেগম (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। পুলিশ শুক্রবার রাত দেড়টায় দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা গেছে—জাহানারা বেগম তার স্বামী শরিফুল ইসলামের সঙ্গে মিরপুরে বসবাস করতেন। শুক্রবার দিনগত রাত দেড়টায় দিকে বাসায় ঘরের সিলিং ফ্যান থেকে জাহানারা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মিরপুর মডেল থানার এসআই মতিউর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে—পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে হত্যার আলামত পেলে এটি নিয়মিত মামলা হিসেবে কার্যকর হবে।’
১৩.০৬.২০১৫