ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ৯:০৪:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’র মুকুট জিতলেন শ্বেতা সারদা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ২৮ আগস্ট ২০২৩ সোমবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৩’ এর খেতাব জিতলেন শ্বেতা সারদা। রবিবার রাতে মুম্বাইয়ে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। শ্বেতাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী দিভিতা রায়। আগামী ৭২ তম মিস ইউনিভার্সে ভারতের হয়ে অংশ নেবেন শ্বেতা।

এছাড়া দিল্লির মেয়ে সোনাল কুকরেজা ‘মিস ডিভা সুপারন্যাশনাল ২০২৩’-এর খেতাব লাভ করেন। রানার আপ নির্বাচিত হয়েছেন কর্ণাটকের তৃষা শেঠি।

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’র মুকুট জিতলেন শ্বেতা সারদা
ভারতের চণ্ডীগড়ের বাসিন্দা শ্বেতা সারদা। বয়স ২২ বছর। ১৬ বছর বয়সে স্বপ্ন-পূরণের জন্য মায়ের সঙ্গে মুম্বাই পাড়ি জমান। সিঙ্গেল মাদার হিসেবে শ্বেতাকে বড় করেছেন তার মা।

এই বিউটি পেজেন্টে অংশ নেওয়ার আগে শ্বেতা একাধিক রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন। এরমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ড্যান্স ইন্ডিয়া ড্যান্স, ড্যান্স দিওয়ানে, ড্যান্স প্লাস, ইত্যাদি।