মিস ইউনিভার্স বাংলাদেশে লড়বেন ৯২৫৬ জন সুন্দরী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) শেষ হয়েছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের নিবন্ধন প্রক্রিয়া। মহামারি করোনার কারণে ২০২০ সালের মূল আয়োজনের সময় পরিবর্তন করে ২০২১ সালে নেয়া হয়েছে। গত ২৩ দিনে এবারের প্রতিযোগিতায় নিবন্ধন করেছেন ৯ হাজার ২৫৬ জন।
মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম জানান, ৯ হাজার ২৫৬ জন প্রতিযোগী নিয়ে পরবর্তী লেভেল শুরু হবে। পর্যায়ক্রমে অডিশনের মাধ্যমে বাছাই ও গ্রুমিং শেষে আগামী মার্চে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। আগামী মে মাসে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্সের মূল আয়োজনে অংশ নেবেন।
গত ১৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিবন্ধনের তারিখ ঘোষণা করে আয়োজকরা। পরে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়। এছাড়া শুরুর দিকে আবেদন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হলেও কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে নিবন্ধন ফি বাতিল করা হয়। ফলে নিবন্ধন ফি ছাড়াই আবেদন করেন প্রতিযোগীরা। প্রথম পর্যায়ে যারা পূর্ব নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন করেছিলেন তাদের ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২০১৯ সালে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’। এতে বিজয়ী হন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মেয়ে শিরিন আক্তার শিলা। এ আসরের গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ‘মিস ইউনিভার্স ১৯৯৪’ বিজয়ী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এবারের আয়োজনেও উপস্থিত থাকবেন একজন সাবেক মিস ইউনিভার্স।
-জেডসি
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










