ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৩:৩৭:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

মিস ইউনিভার্স হলেন দক্ষিণ আফ্রিকার তুনজি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩১ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

২০১৯ সালের মিস ইউনিভার্স নির্বাচিত হলেন দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনজি। আর রানার্স আপ হয়েছেন পুয়ের্তো রিকোর ম্যাডিসন অ্যান্ডারসন। তৃতীয় হন মেক্সিকান সুন্দরী সোফিয়া আরাগন।

মিস ইউনিভার্স নির্বাচিত হওয়ায় জোজিবিনি তুনজিকে মুকুট পরিয়ে দেন গত আসরের বিজয়ী ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে অনুষ্ঠিত এই বছরের মিস ইউনিভার্সে অংশ নেয় ৯০টি দেশ। সুন্দরী প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ বৈশ্বিক এই আসরে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ।

৯০টি দেশের ৯০ জন প্রতিযোগী নিয়ে শুরু হওয়া মিস ইউনিভার্সে নানা ধাপ পেরিয়ে সেমিফাইনালে উঠে আসেন ২০ জন। শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের প্রতিযোগী শিরিন আক্তার শিলা। এরপর সেখান থেকে বেছে নেয়া হয় শীর্ষ ১০ জন প্রতিযোগীকে।

চূড়ান্ত পর্বে সবাইকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট মাথায় তুললেন আফ্রিকান সুন্দরী জোজিবিনি তুনজি।

-জেডসি