মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোরসা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ এএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রাফাহ নানজীবা তোরসা (মাঝে), প্রথম রানারআপ ফাতিহা মায়াবী (বাঁয়ে) ও দ্বিতীয় রানার জান্নাতুল ফেরদৌস মেঘলা।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হয়েছেন রাফাহ নানজীবা তোরসা। শুক্রবার রাতে হোটেল সোনারগাঁওয়ে আয়োজনের গ্র্যান্ড ফিন্যালে অনুষ্ঠিত হয়। জমকালো এ অনুষ্ঠানের দুই উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও শ্রাবণ্য তৌহিদার কণ্ঠে নিজের নাম শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন তোরসা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী তোরসা বলেন, ‘আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি। অনেক পরিশ্রম করেছি নিজেকে সেরা হিসেবে দেখব বলে। আত্মবিশ্বাস ছিল। সবার কাছে দোয়া চাই, আমি যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারি।’
মিস ওয়ার্ল্ড-২০১৯ প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের হয়ে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করবেন এ সুন্দরী। আগামী ডিসেম্বর লন্ডনে বসছে এ আয়োজন।
গত ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচনের এ আয়োজন। অডিশনের জন্য ৩৭ হাজার ২৪৩ সুন্দরী নিবন্ধন করেন। সেখান থেকে অডিশনের জন্য ডাক পান ৩০০ জন। তাদের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন দেবাশীষ বিশ্বাস, লুনা, সুমনা সোমা ও রফিকুল ইসলাম। সেখান থেকে যাচাই-বাছাই শেষে ৩৫ জন সুন্দরী নিয়ে শুরু হয় প্রতিযোগিতার মূল আয়োজন।
সৌন্দর্য, শিক্ষা, বুদ্ধিমত্তাসহ আরও কিছু যোগ্যতার ওপর ভিত্তি করে শীর্ষ ১২ প্রতিযোগীর মধ্যে গতকাল ছিল শ্রেষ্ঠত্বের লড়াই। সেখান থেকে প্রথমে সুমাইয়া শান্তা, জান্নাতুল ফেরদৌস মেঘলা, রাফাহ নানজীবা তোরসা, প্রিয়ন্তী উর্বী, ফাতিহা মাহামী ও নিশা চৌধুরী নির্বাচিত হন। তাদের মধ্য থেকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় রাফাহ নানজীবা তোরসার নাম। প্রথম রানার আপ হয়েছেন ফাতিহা মায়াবী এবং দ্বিতীয় রানার আপ জান্নাতুল ফেরদৌস মেঘলা।
প্রধান তিন বিচারক ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও সৌন্দর্য বিশেষজ্ঞ ফারনাজ আলম। অমিকন এন্টারটেইনমেন্টে সঙ্গে অনুষ্ঠানটির আয়োজক সহযোগী এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, আয়োজক সহযোগী প্রতিষ্ঠান এক্সপার্ট প্রোভাইডারের ম্যানেজিং ডিরেক্টর অপু খন্দকার, এক্সপোজার ট্যালেন্ট এজেন্সির সিইও সজীব রশীদ, আয়োজনের ব্রডকাস্টিং পার্টনার এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান ও নানা অঙ্গনের তারকারা।
এর আগে ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট পরেন জেসিয়া ইসলাম ও ২০১৮ সালে জান্নাতুল ফেরদৌস ঐশী।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও





